বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে কালনদীতে ডুবে প্রাণ গেল তিন নারীর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে তারাগঞ্জ উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত পার্বতীপুরে রংপুরের হোটেল শ্রমিক শাওন হত্যার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে! ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার মাগুরায় স্বাস্থ্য সেবার মান বাড়াতে মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরার উদ্বোধন পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্টের শ্রমিক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে

পার্বতীপুর (ল) প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পার্বতীপুর উপজেলা শাখার উদ্যোগে ১৬ ডিসেম্বর এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি ওসমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ি) সংসদ সদস্য পদপ্রার্থী, পার্বতীপুর উপজেলার সফল ভাইস-চেয়ারম্যান জননেতা জনাব আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা, জামায়াতে ইসলামীর আমির জনাব মোহাম্মদ ইউসুফ আলী; উপজেলা উপদেষ্টা ও পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আবু সায়েম শাহ্; বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পার্বতীপুর উপজেলা সেক্রেটারি, শ্রমিক নেতা জাকির হোসেন। এছাড়াও উপজেলা নির্বাহী সদস্যবৃন্দ, পৌর ও ইউনিয়ন শাখার সভাপতি-সেক্রেটারিসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

র‌্যালিটি পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার হয়ে পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার ও দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews