শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ ১ জন মাদককারবারিকে গ্রেফতার ধামইরহাটে প্রতিপক্ষের রাসায়নিক প্রয়োগে ৭ কৃষকের ১০ বিঘা জমির ধান বিনষ্ট পীরগঞ্জে রুস্তম আলীর গরুর খামার নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণে ইএসডিওর উদ্যোগ দিনাজপুর ৪২ বিজিবির কঠোর নিরাপত্তায় প্রতিমা বিসর্জন সম্পন্ন ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশ রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনায় দূর্ঘটনা কমেছে উলিপুরে আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসে ১৩ হাজার টাকা প্রতারণার শিকার পীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে মহানবমী উদযাপন, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল পার্বতীপুরে দুই ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা মোবাইল নিয়েছে দুর্বৃত্তরা দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮

আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণের গণভোট: উপদেষ্টা ফাওজুল কবির খান

  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ২৮৩ বার পড়া হয়েছে

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি ঃ

অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ ফাওজুল কবির খান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন কেবল আগামী ৫ বছরের জন্য সরকার গঠন নয়, বরং এটি দেশের আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে।

শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় দিনাজপুর বড়মাঠে “গণভোট ২০২৬ সংসদ নির্বাচন: দেশের চাবি আপনার হাতে” শীর্ষক ‘ভোটের গাড়ি’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “এই নির্বাচনে একটি গণভোট হচ্ছে। এখানে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোটের ব্যবস্থা রয়েছে। আপনি যদি চান দেশে সংস্কার হোক, তবে আপনি ‘হ্যাঁ’ ভোট দেবেন। আর যদি সংস্কার না চান, তবে ‘না’ ভোট দেবেন। তবে মনে রাখবেন, এই সংস্কারের জন্যই জুলাই গণঅভ্যুত্থানে মানুষ প্রাণ দিয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, অতীতে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি বলেই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। জনগণের পছন্দের প্রার্থীদের নির্বাচিত হতে না দিয়ে ভোটের হিসাব কারচুপি করা হয়েছে। তবে ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে সম্পূর্ণ ভিন্ন ও স্বচ্ছ।

রাষ্ট্রের ক্ষমতার উৎস নিয়ে মন্তব্য করতে গিয়ে ফাওজুল কবির খান বলেন, “দেশের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি কিংবা উপদেষ্টারা নন। আমাদের চেয়েও সাধারণ জনগণের ক্ষমতা বেশি। আর সেই ক্ষমতা প্রদর্শনের মোক্ষম দিন হচ্ছে ১২ ফেব্রুয়ারি।”

তিনি বর্তমান সরকারের নিরপেক্ষতার কথা উল্লেখ করে বলেন, “আগের নির্বাচনগুলো দলীয় সরকারের অধীনে হতো। কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রাজনৈতিক দল নেই। তাই আপনারা দল, ধর্ম, বর্ণ বা গোত্র নির্বিশেষে যাকে খুশি তাকেই নির্বাচিত করতে পারবেন। আমরা শুধু জনগণের প্রকৃত বিজয় দেখতে চাই।

দিনাজপুর অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘু ভোটারদের প্রসঙ্গে উপদেষ্টা জেলা ও পুলিশ প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়ে বলেন, এখানে সংখ্যালঘু ও আদিবাসী ভোটাররা রয়েছেন। তারা যাতে নির্বিঘ্নে এবং নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে কোনো শিথিলতা সহ্য করা হবে হবে না।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা ‘ভোটের গাড়ি’ কর্মসূচির মাধ্যমে ভোটারদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে উপদেষ্টা ফাওজুল কবির খান আনুষ্ঠানিকভাবে প্রচার গাড়ির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews