1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামইরহাটে সাপ্তাহিক হাটের ইজারা বাতিল করে উন্মুক্ত ইজারা দেওয়ার দাবিতে মানববন্ধন মাগুরায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে আলোচনা সভা ও সমন্বিত অভিযান পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা রংপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভাগীয় দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত পার্বতীপুরে নানা আয়োজনে কবিগুরুকে স্মরণ, প্রগতি সংঘের মঞ্চে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ ঘোড়াঘাটে পুলিশ প্রশাসনের নাকের ডগায় জুয়ার মহোৎসব ধামইরহাটের আমাইতাড়া-রাঙামাটি সড়কেট বেহাল দশা, জনদুর্ভোগ চরমে, পুনঃনির্মাণ জরুরী ফুলবাড়ীতে গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারী প্রশিক্ষণ অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রী জাহিদ হোসেনের মা আর নেই

কুড়িগ্রামে গণমাধ্যমকর্মীদের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

মোস্তাফিজুর রহমান কুড়িগ্রাম :
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : ০১ ফেব্রুয়ারী ২০২৬, গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র আয়োজনে কুড়িগ্রামে গণমাধ্যমকর্মীদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন কর্মশালা কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

শনিবার ৩১ জানুয়ারী-২০২৬ সকাল ৯টায় প্রথম দিনের কর্মশালা শুরু হয়ে দুপুর আড়াইটা পর্যন্ত কুড়িগ্রাম জেলা পরিষদের হলরুমে চলে এ প্রশিক্ষণ কর্মশালা এবং ০১ ফেব্রুয়ারী রোববার দুপুর আড়াইটায় প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণের মাধ্যমে উক্ত প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়। সনদপত্র বিতরণ করেন কুড়িগ্রামের এডিসি জেনারেল ও কুড়িগ্রাম পৌর প্রশাসক বি.এম কুদরত এ খুদা। সনদপত্র বিতরণের পূর্বে এডিসি জেনারেল বি.এম কুদরত এ খুদা বলেন, নির্বাচনকালীন সময়ে সাংবাদিকতা বিষয়ে যে প্রশিক্ষণ আপনারা পেয়েছেন তা কাজে লাগিয়ে নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন তাহলে প্রশাসনের সাথে কোনরকম ঝামেলা এবং ভুল বুঝাবুঝি হবেনা।

প্রশিক্ষণের দ্বিতীয় দিন গণমাধ্যমকর্মীদের দায়িত্ব ও কর্তব্য এবং সীমা অতঃপর গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা ২০২৫, নির্বাচন রিপোর্টিং ধরণ ও প্রকরণ, নির্বাচন কালে গণমাধ্যমকর্মীদের শারীরিক মানসিক এবং ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন পিআইবি’র প্রশিক্ষক এবং দৈনিক নয়া দিগন্তের বিশেষ সংবাদদাতা বিশিষ্ট সাংবাদিক হামিদুল ইসলাম সরকার।

প্রশিক্ষণের প্রথম দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এ সরকার, প্রশাসন ও সাংবাদিকতা বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পিআইবি’র মহাপরিচালক জনাব মোঃ ফারুক ওয়াসিম এবং ভোট ভোটার ও নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের গঠন, কার্যাবলী, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন পিআইবি’র প্রশিক্ষক নির্বাচন রিপোর্টিং বিশেষজ্ঞ ও সিনিয়র সাংবাদিক মোঃ জিয়াউর রহমান।

কর্মশালার উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক ও জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সহকারী অধ্যাপক হাসিবুর রহমান হাসিব। এছাড়া বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজার রহমান খন্দকার টিউটর। কর্মশালায় দিক নির্দেশনামূলক প্রশিক্ষণ প্রদান করেন পিআইবি’র প্রশিক্ষক জিয়াউর রহমান ও সমন্বয়ক হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহ আলম সৈকত।

প্রশিক্ষণে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের জন্য নির্বাচন রিপোর্টিং বিষয়ক বিভিন্ন প্রয়োজনীয় ও খুটিনাটি বিষয় সম্পর্কে অবহিতকরণ, সমসাময়িক প্রেক্ষাপটে নির্বাচন রিপোর্টিং বিষয় চ্যালেঞ্জ সম্পর্কে অবহিতকরণ এবং উত্তরনের উপায় সম্পর্কে জানানো, নির্বাচনী আইন ও বিধি-বিধান বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া, নির্বাচন প্রতিবেদন তৈরীর ক্ষেত্রে নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিতকরণ বিষয়ে জানানো হয়। এ কর্মশালায় লালমনিহাট জেলার ২০ জন এবং কুড়িগ্রাম জেলার ৩০ জন গণমাধ্যমকর্মীসহ মোট ৫০ জন গণমাধ্যম কর্মী অংশগ্রহণ করেন বলে জানিয়েছেন পিআইবি’র প্রশিক্ষক ও সমন্বয়ক মোহাম্মদ শাহ আলম সৈকত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট