1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে যুবদলের ১৩ জুন ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করতে সংবাদ সম্মেলন Horny AI: Onze Chat Reageert Snel en Natuurlijk op Al Je Vragen Dynamic AI Interaction in English: The Allure of Chat Responsiveness in the UK হাকিমপুরে নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমা যোগদান করায় ফুলেল শুভেচছা সৈয়দপুরে রেলওয়ের জমিতে উচ্ছেদ অভিযান, লোকদেখানো ও পক্ষপাতের অভিযোগ মাগুরায় জেলা কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম রংপুরের তারাগঞ্জে মধ্যরাতে অগ্নিকাণ্ডে বসতঘর ও গোয়ালঘর পুড়ে ছাই Pinko Bu Gün: Onlayn Kazinoda Pin-up Oyunlarını Necə Oynamaq Olar তারাগঞ্জে পরিবেশ দূষণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিককে অর্থদণ্ড পার্বতীপুর ভূমিকম্পে কেঁপে উঠল, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে এলাকাবাসী

জামায়াতের শক্ত ঘাঁটিতে চ্যালেঞ্জ বিএনপি

মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

 

হিলি দিনাজপুর প্রতিনিধি
হাকিমপুর, ঘোড়াঘাট, নবাবগঞ্জ ও বিরামপুর এই চার উপজেলা নিয়ে দিনাজপুর-৬ আসন গঠিত। মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার ৬৯২ জন। এর মধ্য পুরুষ ভোটার ২ লাখ ৭৬ হাজার ৮৬ জন। এবং নারী ভোটার ২ লাখ ৭৯ হাজার ৫৯৩ এবং তৃতীয় লিঙ্গ ১৩ জন। ৬৮৪ বর্গ কিলোমিটার এই সংসদীয় আসনে রয়েছে ৩ টি পৌরসভা ও ২৩ টি ইউনিয়ন পরিষদ। জেলার সর্বদক্ষিণে ও ভারত সীমান্তবর্তী হওয়ায় ভৌগলিকভাবে গুরুত্বপূর্ণ এ আসনটি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট ৭ জন এমপি প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। তাদের মধ্য বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিক নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ, জামায়েত মনোনীত দাঁড়িপল্লা প্রতীক নিয়ে কেন্দ্রী সূরা সদস্য আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টি মনোনীতে লাঙ্গল প্রতীকে রেজাউল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নূর আলম সিদ্দিক হাতপাখা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মনোনীত মই প্রতিকে আব্দুল হাকিম, স্বতন্ত্র থেকে ফুটবল প্রতিক নিয়ে আব্দুল্লাহ ও ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ শুভ প্রতিদ্বন্দীতা করছেন। তবে এরই মধ্যে নিরাপত্তাহীনতার অভিযোগ এনে ঘোড়া প্রতিকের প্রার্থী শাহনেওয়াজ শুভ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
হাফডজন প্রর্থী থাকলেও প্রচার প্রচারণায় বিএনপি, জামায়েত প্রার্থী ও নেতকর্মী ছাড়া অন্যদলের কাউকে প্রচার প্রচারণায় দেখা যায় নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতিকের মাইকে প্রচাল লক্ষ করা গেছে। তবে কোন নেতাকর্মী বা প্রার্থীকে ভোটের মাঠে লক্ষ্য করা যায়নি।
স্বাধীনতা পরবর্তী এই আসনে আওমীলীগ ও জামায়েত রাজত্ব করেছে। এই আসন থেকে আওয়ামীলীগ ৬ বার ও জামায়েত ২ বার এমপি নির্বাচিত হয়েছে। সেই হিসেবে আ.লীগ না থাকায় জামায়েত রাজত্ব করার কথা। কিন্তু এবার বিএনপির হ্যাবিওয়েট নেতা ডা. জাহিদ এই আসনে বিএনপির শক্ত হাল ধরে নির্বাচনি প্রচার-প্রচারণা চালচ্ছেন। এবারে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন তিনি। জনসংযোগ প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সেই সাথে দম ফেলার সময় নেই, নেতাকর্মীর। কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। শতভাগ বিজয়ের আশা তাদের। কর্মীরা বলছেন তিনি নির্বাচিত হলে এই আসন থেকে মন্ত্রী হবে। যেটি হবে এই আসনের প্রথম মন্ত্রী। মন্ত্রী হলে রাস্তাঘাট, অবকাঠামো, শিক্ষাপ্রতিষ্ঠানে কাঙ্খিত উন্নয়নের ছোঁয়া লাগবে। গড়ে উঠবে কলকারখান, কর্মসংস্থান ব্যাবস্থা হবে হাজারো বেকারের। এদিকে আসন পুনরুদ্ধারে মরিয়া জামায়েত। জয়ের আশা শতভাগ, কারণ ২০০৮ সালে নবম জাতীয় নির্বাচনে অংশ নিয়ে একা হাজারেরও কম ভোটে পরাজীত হয় বর্তমান জামায়াতের প্রার্থী। তারা বলছেন এই এলাকার মানুষ ন্যায়ের পক্ষে। জামায়াত দল সবসময় ন্যায়ের পক্ষে কাজ করে থাকে। তাই ভোটাররা এ বার ভুল করবেনা। বিপুল ভোটে জয়লাভের আশা।
উভয় প্রার্থীর প্রতিশ্রুতির ফুলঝুড়ির মধ্যে দেশের দ্বিতীয় বৃহত্তর হিলি স্থলবন্দরের রাস্তাঘাট ও বন্দরের ব্যাবসা বাণিজ্যের প্রসারে বেশ সজাগ।
হাকিমপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ২০০১, ২০০৯ ও ২০১৮ সালে বিএনপি-জামায়াতের ঐক্য জোটের পক্ষে জামায়াতের এমপি প্রার্থী ছিলেন। সে সময়গুলিতে বিএনপি নেতা কর্মীরা জামায়াতের পক্ষে কাজ করেছেন। এই আসনে বিএনপির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে উপল্লেক করে তিনি বলেন, এবারের নির্বাচনে বিএনপি এককভাবে নির্বাচন করছেন। জনগন শতঃস্ফর্তভাবে নির্বাচনে অংশগ্রহন করে বিএনপিকে বিপুল ভোটে নির্বাচিত করবেন। এবং এই আসনের প্রার্থী ডা. জাহিদ জিয়া পরিবারের ঘনিষ্টজন, বেগম খালেদা জিয়ার ব্যাক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য। তিনি এমপি নির্বাচিত হয়ে মন্ত্রি হবেন। এই এলাকার ব্যাপক উন্নয়ন হবে।

এদিকে হাকিমপুর উপজেলা জামায়াতে আমীর আমিনুল ইসলাম বিএনপি প্রার্থী ডা. জাহিদকে ইঙ্গিত করে বলেন, তিনি নির্বাচন উপলক্ষে এই আসনে ভোটারের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের অঙ্গিকার করছেন। এর আগে সুখে-দুঃখে এলাকার জনগণ তাঁকে পাশে পাননি। জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম বিগত ১৭ বছর যাবৎ এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন। প্রত্যোক পাড়া মহল্লার শিশু থেকে বৃদ্ধ সকলে তাঁকে ভলো মানুষ হিসেবে জানেন। এবারে ইনশাআল্লাহ দাঁড়ি পল্লা বিপুল ভোটে বিজয়ী হবেন। শুধু এই আসনে নয় সারা দেশে দাঁড়ি পল্লার জোয়ার বইছে।
উপজেলার দক্ষিণ বাসুদেবপুর মহল্লার এক ভোটার জানান, এই আসন থেকে জামায়েত ও আওয়ামীলীগের এমপি নির্বাচিত হয়েছেন। কিন্তু এলাকার রাস্তুঘাট , অবকাঠামোতে উন্নয়নের ছোঁয়া লাগেনি। ডা. জাহিদ এই আসন থেকে নির্বাচিত হলে তিনি মন্ত্রী হতে পারেন। তাই এবার আর ভুল করবেননা, তিনি ধানের শীষে ভোট দিবেন।
জামায়াতের প্রার্র্থী আনোয়ারুল ইসলাম বলেন, প্রাচার প্রচারণায় জনগনের ব্যাপক সাড়া পাচ্ছি। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি মাত্র ৮৫৮ ভোটে পরাজীত হয়েছি। এই সামান্য ভোটের ব্যাবধানকে পরাজয় বলেনা। প্রতিকী অর্থে তিনি বলেন, এবার এতো পরিমাণ দাঁড়ি পল্লায় ভোট পড়বে যে দাঁড়ি পল্লায় ওজন করে শেষ করা যাবেন।

এদিকে ধানের শীষ প্রতিকের প্রার্থী বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবদী দল বিএনপি আমাকে এই আসনে মনোনীত করেছেন। তারেক রহমানের নের্তৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। আশা করি জনগণ ব্যাপক উৎসাহ উদ্দিপনা মধ্য দিয়ে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট