1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে যুবদলের ১৩ জুন ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করতে সংবাদ সম্মেলন Horny AI: Onze Chat Reageert Snel en Natuurlijk op Al Je Vragen Dynamic AI Interaction in English: The Allure of Chat Responsiveness in the UK হাকিমপুরে নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমা যোগদান করায় ফুলেল শুভেচছা সৈয়দপুরে রেলওয়ের জমিতে উচ্ছেদ অভিযান, লোকদেখানো ও পক্ষপাতের অভিযোগ মাগুরায় জেলা কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম রংপুরের তারাগঞ্জে মধ্যরাতে অগ্নিকাণ্ডে বসতঘর ও গোয়ালঘর পুড়ে ছাই Pinko Bu Gün: Onlayn Kazinoda Pin-up Oyunlarını Necə Oynamaq Olar তারাগঞ্জে পরিবেশ দূষণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিককে অর্থদণ্ড পার্বতীপুর ভূমিকম্পে কেঁপে উঠল, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে এলাকাবাসী

তারাগঞ্জে প্রেম-বিবাহ মামলার জট: নারী অনশন

মোঃ মুঈদ চৌধুরী, তারাগঞ্জে প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

মোঃ মুঈদ চৌধুরী, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক নারী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সামনে ফিরোজ হোসেনের সঙ্গে বিয়ের দাবিতে সকাল থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অনশন করেছেন। অভিযুক্ত ফিরোজ হোসেন (৩৭) ওই দপ্তরের ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (ভিএফএ) হিসেবে কর্মরত আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে ভুক্তভোগীর বাড়ির পাশে বাসা ভাড়া নিয়ে থাকতেন ফিরোজ। সেখান থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সম্প্রতি ফিরোজের অন্যত্র বদলির খবর ছড়িয়ে পড়লে নারী বিয়ের জন্য চাপ দেন। এ সমস্যা মেলাতে না পারায় চলতি বছরের ২৫ জানুয়ারি তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
মঙ্গলবার সকালে অফিসে এলে নারী প্রাণিসম্পদ দপ্তরের ভেতরে গিয়ে অভিযুক্তের সঙ্গে দেখা করার চেষ্টা করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ তাকে বাইরে নিয়ে আসেন। এরপর হাসপাতালের সামনে অনশন শুরু করেন। বিকেল সাড়ে তিনটার দিকে পুলিশসহ কর্মকর্তারা তাকে সরিয়ে দেন।
ভুক্তভোগী নারী বলেন, “ভালবাসার সম্পর্ক তৈরি করে বিয়ের কথা বলে আমার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। এখন বিয়ে না করলে আমি বাঁচব না।”
অভিযুক্ত ফিরোজ হোসেন বলেন, “ওই নারীর সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। আমাকে ফাঁসানো হচ্ছে।”
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কেএম ইফতেখারুল ইসলাম বলেন, “এ ঘটনায় আদালতে মামলা রয়েছে। আদালতই প্রকৃত সত্য নির্ধারণ করবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট