বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুট্টা বিক্রির ৩৫ লাখ টাকা না পেয়ে ৪০ কৃষকের সংবাদ সম্মেলনে  ধামইরহাটে ৫ বছরের শিশুকে গাছে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সীমান্ত হত্যা। পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারীতে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ জমি বিরোধে আপন ভাতিজার হাতে চাচা খুন, সৈনিকসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ ধামইরহাটে ৭৫ লিটার চোলাই মদসহ গ্রেফতার- ১ মাগুরায় জেলা বণিক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচনে ৪৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় ও অশ্রুসিক্ত নয়নে উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন

ধামইরহাটে রাস্তা নির্মাণে অনিয়মের প্রতিবাদে ‘মানবসেবা’র ব্যানারে এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৩২০ বার পড়া হয়েছে

ধামইরহাটে রাস্তা নির্মাণে অনিয়মের প্রতিবাদে ‘মানবসেবা’র ব্যানারে এলাকাবাসীর মানববন্ধন

মাসুদ সরকার,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে জাতীয় উদ্যান আলতাদীঘি থেকে মইশড় গ্রামীণ রাস্তার সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। সামাজিক সংগঠন ‘মানবসেবা’-র আয়োজনে বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলা গেটের সামনে রাস্তার কাজের অনিয়মের অভিযোগে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে ‘মানবসেবা’ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, রাস্তার কাজে নিম্নমানের ইটের খোয়া ও নামমাত্র বিটুমিন ব্যবহার করা হয়েছে। সরকারি সিডিউল অনুযায়ী কাজ না করে ঠিকাদারি প্রতিষ্ঠান দায়সারাভাবে কাজ শেষ করেছে। এলাকাবাসীর পক্ষ থেকে বারবার গুণগত মান বজায় রাখার অনুরোধ জানানো হলেও সংশ্লিষ্টরা তাতে কর্ণপাত করছেন না।
‘মানবসেবা’ সংগঠনের বক্তারা বলেন, “রাস্তাটি আমাদের দীর্ঘদিনের স্বপ্নের। কিন্তু দুর্নীতির মাধ্যমে জনগণের টাকার অপচয় আমরা মেনে নেব না। অবিলম্বে নিম্নমানের সামগ্রী সরিয়ে মানসম্মত কাজ নিশ্চিত করতে হবে।”
এবিষয়ে ধামইরহাট উপজেলা এলজিইডি কর্মকর্তা মোঃ আব্দুল হাকিমের অফিসে সাংবাদিকরা তথ্য চাইতে গেলে তিনি তথ্য না দিয়ে টালবাহানা করেন, রাস্তার কাজ ঠিকমত হয়েছে, আপনাদের কি করার আছে করেন বলে সাংবাদিকদের সঙ্গে অসৎ আচরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews