বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুট্টা বিক্রির ৩৫ লাখ টাকা না পেয়ে ৪০ কৃষকের সংবাদ সম্মেলনে  ধামইরহাটে ৫ বছরের শিশুকে গাছে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সীমান্ত হত্যা। পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারীতে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ জমি বিরোধে আপন ভাতিজার হাতে চাচা খুন, সৈনিকসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ ধামইরহাটে ৭৫ লিটার চোলাই মদসহ গ্রেফতার- ১ মাগুরায় জেলা বণিক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচনে ৪৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় ও অশ্রুসিক্ত নয়নে উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন

ধামইরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

 

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ২০ এপ্রিল সোমবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশীষ কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন এমটি- ইপিআই ছারোয়ার হোসেন ও হাসপাতালের অন্যান্য স্টাফ বৃন্দ। জানা গেছে ২৪ এপ্রিল থেকে ১০ মে-২০২৬ পর্যন্ত ১৫ হাজার ১৭১ জন শিশুকে ১টি স্থায়ী কেন্দ্র ও ২৪০ টি আউট বিট কেন্দ্রে টিকা প্রদান করা হবে। ২৫ জন টিকাদান কর্মী ৫০ জন স্বেচ্ছাসেবী এবং ২৪ জন সুপারভাইজার টিকাদান কাজে নিয়োজিত আছেন। ৬ মাস থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত প্রত্যেক শিশুকে হাম-রুবেলা টিকাদান করা হবে। প্রথম দিনের টিকাদানের লক্ষ্যমাত্রা ১ হাজার ৩৫ জন থাকলেও টিকা প্রদান করা হয়েছে ১ হাজার ৩১২ জন শিশুকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews