বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুট্টা বিক্রির ৩৫ লাখ টাকা না পেয়ে ৪০ কৃষকের সংবাদ সম্মেলনে  ধামইরহাটে ৫ বছরের শিশুকে গাছে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সীমান্ত হত্যা। পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারীতে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ জমি বিরোধে আপন ভাতিজার হাতে চাচা খুন, সৈনিকসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ ধামইরহাটে ৭৫ লিটার চোলাই মদসহ গ্রেফতার- ১ মাগুরায় জেলা বণিক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচনে ৪৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় ও অশ্রুসিক্ত নয়নে উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন

পার্বতীপুরে নানা আয়োজনে কবিগুরুকে স্মরণ, প্রগতি সংঘের মঞ্চে

  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে
oplus_0

পার্বতীপুর প্রতিনিধিঃ
“মুক্ত করো ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুরেও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্বকবি ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী।
দিবসটি উপলক্ষে শুক্রবার (৮ মে) রাত ৮টায় আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে পার্বতীপুরের অন্যতম সাংস্কৃতিক সংগঠন প্রগতি সংঘ। সংগঠনের সভাপতি আনোয়ারুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি প্রদীপ দত্ত।
আবৃত্তিকার ও শিল্পী শ্রেষ্ঠা দাস এবং বাংলাদেশ বেতারের কণ্ঠশিল্পী মোশাহেদুল হক মিলন অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগতি সংঘের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহাতাব লিটন, আক্কাস আলী এবং পাঠাগার সম্পাদক আমিন উল্লাহ আমিনসহ সংশ্লিষ্টরা।
পরে কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে প্রগতি সংঘের নিজস্ব মঞ্চে রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের মাধ্যমে তাঁকে স্মরণ করেন সঙ্গীত শিক্ষক বিজয় কুমার দাস, শিল্পী সেজুতি এবং তুলি পাল ও তাঁর দল।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে পার্বতীপুরে জনপ্রিয়তা অর্জন করেছে প্রগতি সংঘ। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews