1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে জামায়াতে ইসলামী যুব বিভাগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধে ব্যাংক কর্মচারীদের ১ ঘন্টা কর্ম বিরতীর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত JackpotPiraten Casino Anmelden – Registrieren und Online-Casino Spielen NV Casino No Deposit Bonus Codes: Online-Casino spielen mit Gratis-Startguthaben Software di Trading Automatizzato: Massimizza i Tuoi Profitti in Borsa দিনাজপুরের ১৩টি উপজেলায় ১২ শত কোটি টাকার লিচু বাণিজ্যের সম্ভাবনা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পার্বতীপুর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন দিনাজপুরে ফ্যাসিবাদের দোসর খুরশীদ আলমের পদত্যাগ ও কামাল জসীমের বহিষ্কার দাবিতে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন

পার্বতীপুরে পরীক্ষা কেন্দ্রে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা

মানবকথা ডেক্সঃ
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ পরীক্ষা কেন্দ্রে সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা দিনাজপুর জেলা প্রশাসক ও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসারের নাম ব্যবহার করে পার্বতীপর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন কেন্দ্রের দায়িত্বে থাকা পার্বতীপর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ এবং কেন্দ্র সচিব মো. আহছান হাবিব।

বৃহস্পতিবার (৭ মে) এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা কেন্দ্রে সাংবাদিককে প্রবেশ করতে না পারে সেজন্য নোটিশ গেটে ঝুলিয়ে দিয়েছেন কেন্দ্র সচিব। পরীক্ষা চলাকালিন কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশের বিষয়ে জানতে চাইলে, পার্বতীপর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ এবং পরীক্ষা কেন্দ্রে সচিব মো: আহছান হাবিব বলেন- পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার স্যারের নির্দেশে প্রবেশ গেটে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের পূর্বানুমতি ব্যতীত সাংবাদিক আমাদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিষেধ করেছেন। তাই আমরা কাউকে ডুকতে দিচ্ছিনা। তবে, পরীক্ষা পরবর্তী সময়ে তথ্যাদি প্রদান করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

পরীক্ষা কেন্দ্রে সাংবাদিক নিষেজ্ঞা বিষয়ে জানতে চাওয়া হলে, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মো: সাদ্দাম হোসেন বলেন, আমি পরিক্ষা কেন্দ্র সাংবাদিক প্রবেশে নিষেজ্ঞা বিষয়ে কেন্দ্র সচিবকে বলিনি। যদি কেন্দ্র সচিব বলে থাকেন তাহলে মিথ্যা বলেছেন। পরিক্ষা চলাকালিন অবস্থায় ১৪৪ ধারা জারি থাকবে।

পার্বতীপুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিরাজুল ইসলাম জানান, পরীক্ষা কেন্দ্রে সাংবাদিক প্রবেশে কোন নিষেধাজ্ঞা নেই। এবিষয়ে কাউকে কোন পরামর্শ দেওয়া হয়নি। সাংবাদিকরা কেন্দ্র সচিবের অনুমতি নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে বলা হয়েছে। কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ভোকেশনাল উপজেলার ১০টি কারিগরি স্কুল ৩টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) ৪৮৪ নিয়মিত ও ১৬০ অনিয়মিতসহ ৬৪৪, দাখিল (ভোকেশনাল) ৫ নিয়মিত পরীক্ষার্থী অংশ নিয়েছেন।

এব্যাপারে দিনাজপুর জেলা প্রশাসক (সার্বিক) (অ: দা:) এর দায়িত্বে থাকা ও উপ-পরিচালক, স্থানীয় সরকার মো: রিয়াজ উদ্দিন বলেন, পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের ছবি তোলা বা ভিডিও করা নিষেধ। কিন্তু পরীক্ষা কেন্দ্রে সাংবাদিক প্রবেশে নিষেজ্ঞা দিয়ে গেটে নোটিশ ঝুলানো বিষয়ে কেন্দ্র সচিব কে বলা হয়নি। এবিষয়ে পার্বতীপুর উপজেলা (ইউএনও) কে ফোন করে বিষয়টি জানার চেষ্টা করছি।

উল্লেখ্য, সরেজমিনে দেখা যায়, এবার উপজেলার ১৪টি কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন পরীক্ষা কেন্দ্রে সাংবাদিক প্রবেশ বিষয়ে কোন নোটিশ দেখা মেলেনি। শুধু মাত্র পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন পার্বতীপর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ এবং কেন্দ্র সচিব মো. আহছান হাবিব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট