শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
তুমি অধম বলিয়া, আমি উত্তম হইবো না কেন ! কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ পার্বতীপুরে ৭নং মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন ইস্তাম্বুলে আন্তর্জাতিক সম্মেলনে ডা. শফিকুর রহমান ও ব্যারিস্টার সালেহী কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ জ্বালানি সংকটের কারণে ফুলবাড়ীর কয়লা উত্তোলন করতে চায় সরকার ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুটি পরিদর্শন  নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা

ফুলবাড়ীতে অভিযান চালিয়ে ৪ লক্ষ ৭৬ হাজার টাকার মাদক আটক

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ৪ লক্ষ ৭৬ হাজার টাকার মাদক আটক।
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে গত কয়েকদিনে ৪ লক্ষ ৭৬ হাজার টাকার মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করা করেন।

গত মঙ্গলবার ও শনিবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ কাটলা ও বিরামপুর বিশেষ ক্যাম্প এবং অচিন্তপুর ও খানপুর বিওপি কর্তৃক পৃথক পৃথক ০৪টি মাদক চোরাচালান অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ ৯৬ কেজি বাংলাদেশী লোহার স্ক্রু এবং ৮২৮ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করেন। যাহার মূল্য ১ লক্ষ ৬৯ হাজার টাকা । গত ১০ ই মে দাইনুর বিওপি কর্তৃক চোরাচালান অভিযান চালিয়ে ২,০০০ (দুই হাজার) পিচ ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট ও ৫০০ (পাঁচশত) পিচ ইনজেকশন আটক করেন যার মূল্য ২ লক্ষ ৩৫ হাজার টাকা, গত ১০ ই মে খানপুর বিওপি বিজিবি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৮০ বোতল সিরাপ আটক করেন। যাহার মূল্য ৭২ হাজার টাকা

মাদক আটকের বিষয়য়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান পিএসসি এর সাথে কথা বললে তিনি জানান, সীমান্তে চোরাচালান দমনে বিজিবি নিরলস ভাবে কাজ করছে। আমি যোগদান করার পর সীমান্তে চোরাচালানসহ ভারত থেকে পুশব্যাক ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবিকে কঠোর হস্তে দমন করার নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্তের ওপার থেকে কোনো ভাবে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় কোনো নাগরিক প্রবেশ করতে না পারে। সেই সাথে সকল বিওপির বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় কড়া নজর রাখছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews