শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
তুমি অধম বলিয়া, আমি উত্তম হইবো না কেন ! কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ পার্বতীপুরে ৭নং মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন ইস্তাম্বুলে আন্তর্জাতিক সম্মেলনে ডা. শফিকুর রহমান ও ব্যারিস্টার সালেহী কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ জ্বালানি সংকটের কারণে ফুলবাড়ীর কয়লা উত্তোলন করতে চায় সরকার ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুটি পরিদর্শন  নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা

ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে পার্বতীপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে
oplus_0
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
“জনসংগঠনই শক্তি, জনসংগঠনই মুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে ভূমিহীনদের অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ মে ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাজীব হোসাইন। সভায় সভাপতিত্ব করেন মাহবুবুর রহমান, সদস্য কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) পার্বতীপুর উপজেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ), পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশনর (সিডিএ), পলাশ চন্দ্র রায়, গ্রাম সহায়ক, কারেন্টের হাট ইউনিট; মরিয়ম বেগম, আঞ্চলিক সমন্বয়কারী, পার্বতীপুর-ফুলবাড়ী অঞ্চল; আফসানা আন্নী, গ্রাম সহায়ক, বানিয়াপাড়া ইউনিট; মাহফুজা খাতুন রুবি, গ্রাম সহায়ক, ভবের বাজার ইউনিট, পার্বতীপুর।
সভায় পার্বতীপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন মনজুরুল আলম (দৈনিক করতোয়া), মোস্তাফিজুর রহমান বকুল (দৈনিক ভোরের কাগজ), এম এ জলিল সরকার (দৈনিক ইনকিলাব), জাকির হোসেন (দৈনিক খবর), মুক্তারুজ্জামান (দৈনিক আজকের সংগ্রাম), জাকারিয়া হোসেন (দৈনিক ভোরের আকাশ), চাঁদ মামুন (চ্যানেল এস), আব্দুল আল মামুন (মাই টিভি) এবং রুকনুজ্জামান, সম্পাদক, মানবকথা পার্বতীপুর।
এ সভায় সরকারি খাস জমি ও জলমহাল ভূমিদস্যুদের অবৈধ দখল থেকে উদ্ধার করে প্রকৃত ভূমিহীনদের মাঝে বণ্টনের দাবি জানানো হয়। একই সঙ্গে ভূমিহীন মানুষের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান জানান বক্তারা।
সভায় বক্তারা বলেন, “যাদের কিছু নেই, যাদের কেউ নেই—তাদের সাথে আমরা” এই অঙ্গীকার নিয়ে জনসংগঠন দীর্ঘদিন ধরে ভূমিহীন ও প্রান্তিক মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। দেশের সংবিধান অনুযায়ী সকল নাগরিকের ভূমি ও মানবাধিকার নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন বলেও তারা উল্লেখ করেন।
মতবিনিময় সভার আয়োজন করে জনসংগঠনের উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ, পার্বতীপুর-ফুলবাড়ী, দিনাজপুর। সহযোগিতায় ছিল কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ), দিনাজপুর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিনয় কুমার রায়, কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ), সমন্বয়কারী, চিরিরবন্দর-খানসামা অঞ্চল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews