বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে রংপুরের হোটেল শ্রমিক শাওন হত্যার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে! ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার মাগুরায় স্বাস্থ্য সেবার মান বাড়াতে মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরার উদ্বোধন পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্টের শ্রমিক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন মাগুরায় খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের তারাগঞ্জে সরকারি আবাসিক ভবনে ১০ বছর ধরে অবৈধ ভাবে বসবাস করছেন আওয়ামী লীগ নেতা

ফ্যাসিস্ট সরকার দেশের সম্পদকে ধ্বংস করে বিদেশ থেকে বিদ্যুৎ আমদানি করেছে – বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার দেশের সম্পদকে ধ্বংস করে বিদেশ থেকে বিদ্যুৎ আমদানি করেছে। বড়পুকুরিয়া কয়লা খনিতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

গত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার দেশ শাসন করেছে। তারা দেশীয় সম্পদ অবহেলা করে বিদেশ থেকে বিদ্যুৎ আমদানির ব্যবস্থা করে লুটপাট করেছে। এখন এই লুটপাটের দায়ভার আমাদের ঘাড়ে এসে পড়েছে। এখন দেশকে এগিয়েনিতে দিনরাত কাজ করতে হচ্ছে। আমরা দেশের জ্বালানী সংকট নিরসনের জন্য বিভিন্ন জায়গায় গ্যাস অনুসন্ধান ও নতুন নতুন কুপ খনন করছি। এতে আমরা সফল্যর দিকে এগিয়ে যাচ্ছে। আশা করি বিদ্যুৎ ও জ্বালানী খাতে উন্নয়ন তরাম্বিত হবে। শিল্প কলকারখানায় এবং কৃষিতে বিদ্যুৎ ও গ্যাস নিরবিচ্ছিন্নভাবে সরবরাহ করা হবে।

আমরা নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান মনে করেন বিএনপি জনগণের সরকার। সরকার দেশীয় সম্পদ আহরণ করে জনগণের উন্নয়নে কাজে লাগাতে চায়। তিনি আরো বলেন জ্বালানি একটি গুরুত্বপূর্ণ খাত, এই খাত কে বিগত সরকার ধ্বংস করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশীয় সম্পদকে কাজে লাগাতে আমরা বদ্ধপরিকর।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বড়পুকুরিয়া কয়লাখনি মিলনায়তনে বড়পুকুরিয়ার কর্মকর্তা কর্মচারীদের মতবিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন।

মন্ত্রী মতবিনিময় সভায় বড়পুকুরিয়া কয়লা খনি, তাপ বিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া পাথর খনির কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন নারী ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, জ্বালানী প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর ২ আসনের সাংসদ সাদিক রিয়াজ, দিনাজপুর সদর ৩ আসনের সাংসদ সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর ৫ আসনের সাংসদ রেজওয়ানুল হক সহ বড়পুকুরিয়া কয়লাখনি, তাপবিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া কঠিন শীলা প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে মন্ত্রী তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং মধ্যপাড়া পাথর খনি পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews