সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
পার্বতীপুর ১০ নং ইউনিয়ন পরিষদের উদ্যগে “মাদকের কুফল ও ভয়াবহতা রোধে গনসচেতনা’ মুলক আলোচনা সভা পার্বতীপুরে বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন সৈয়দপুর নাশকতার মামলায় যুবলীগ নেতা ভিপি ফিরোজ গ্রেপ্তার পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ ও মশালমিছিল পীরগঞ্জে কুকুর-শেয়ালের কামড়ে ৬৩১ জন, বাড়ছে জনমনে উদ্বেগ প্রায় ৩ বছর ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৩ বাংলাদেশি ভুট্টা বিক্রির ৩৫ লাখ টাকা না পেয়ে ৪০ কৃষকের সংবাদ সম্মেলনে  ধামইরহাটে ৫ বছরের শিশুকে গাছে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সীমান্ত হত্যা। পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন

ঘোড়াঘাটে ২২০টি ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

 

হিলি (দিনাজপুর) প্রতিনিধি.

দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী পরিবেশ-বিধ্বংসী ২২০টি ইউক্যালিপটাস গাছের চারা জব্দ করে ধ্বংস করেছে উপজেলা কৃষি বিভাগ।

আজ বুধবার বিকালে পৌরসভার ওসমানপুর বাজারে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বৈ-গ্রামের মনজুর হোসেনের ছেলে রাজু মিয়া (৪০) মিয়া ভ্যানে করে ইউক্যালিপটাস গাছের চারা বিক্রি করছিলেন।

খবর পেয়ে, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.রফিকুজ্জামান তার কাছ থেকে ২২০ টি ইউক্যালিপটাস গাছের চারা জব্দ করেন। পরে উপজেলা কৃষি অফিসের সামনে চারা গুলো ভেঙ্গে ধ্বংস করা হয়।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রফিকুজ্জামান বলেন পরিবেশের জন্য ক্ষতিকর ও আগ্রাসী প্রজাতির ইউক্যালিপটাস এবং আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করে ২০২৫ সালের ১৫ মে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।এ জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী আগ্রাসী প্রজাতির গাছের চারা বিক্রি ও রোপণ বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews