শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক কুড়িগ্রাম জেলা জামায়াতের উদ্যোগে জুলাই শহীদ পরিবারের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত পার্বতীপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার পশ্চিমবঙ্গে গীর্জা ও খ্রিষ্টানদের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের নিন্দা পার্বতীপুরে ৩ হোটেল ও ১ বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কর্মচারি কর্মকর্তাদের মানববন্ধন, ঘণ্টাব্যাপী সেবা ব্যাহতের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

দিনাজপুরে খামারি ও পশু বিক্রেতাদের অংশগ্রহণে ক্যাশলেস লেনদেন বিষয়ক সচেতনতামূলক সভা

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

হিলি (দিনাজপুর)প্রতিনিধি. লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই স্লোগানে কুরবানীর হাটে আর্থিক লেনদেনে নিরাপত্তা নিশ্চিত ও ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে দিনাজপুরে সচেতনতামূলক সভা হয়েছে।

আজ সোমবার সকালে দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে পূবালী ব্যাংক পিএলসির তত্ত্বাবধানে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ এর অতিরিক্ত পরিচালক সরকার মোহাম্মদ আমির খসরু।

পূবালী ব্যাংক দিনাজপুর শাখার শাখা প্রধান ও এজিএম মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংক, রংপুর শাখার অতিরিক্ত পরিচালক তানভীর ইসলাম ও  পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ এর যুগ্ম পরিচালক জুয়েল মজুমদার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রহিম, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহীনা বেগম, পূবালী ব্যাংক রংপুর শাখার এজিএম আরিফ মাহমুদ, পূবালী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার রাইসুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে কুরবানি পশুরহাটে অর্থ বহন ও লেনদেনে ঝুঁকি এড়াতে ডিজিটাল লেনদেনের প্রয়োজনীয়তা,সুবিধা ও পেমেন্ট সিস্টেম সম্পর্কে অবহিত করতে বক্তারা আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews