1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত! দিনাজপুরে খামারি ও পশু বিক্রেতাদের অংশগ্রহণে ক্যাশলেস লেনদেন বিষয়ক সচেতনতামূলক সভা ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সৈয়দপুরে ভূমি বিরোধে ৫০ গ্রামবাসীর বিরুদ্ধে থানায় মামলা, প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন মাগুরায় ভোক্তা অধিকারের বিশেষ অভিযান! ১লক্ষ টাকা জরিমানা দিনাজপুরে ব্র্যাকের কৃত্রিম প্রজনন সেবাদাতাদের প্রশিক্ষণ সম্পন্ন ‎মাগুরায় পৌরসভার আধুনিকায়ন ও উন্নয়নে আরইউটিডিপি কর্মশালা অনুষ্ঠিত ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল: জেলা জামায়াতসহ বিভিন্ন মহলের শোক ঘোড়াঘাটে ২২০টি ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

মানবকথা ডেক্সঃ
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে মাসিক আইন শৃঙ্খলা সভা ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন আইন শৃঙ্খলা কমিটির সভাপতি আহমেদ হাছান। আইনশৃঙ্খরা কমিটির বিস্তারিত বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সামিউল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ, ফুলবাড়ী ২৯ বিজিবি’র নায়েক সুবেদার রমিজ, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, মৎস কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সানোয়ার হোসেন, উপজেলা ইসলামি ফাউন্ডেশন এর আব্দুল কাইয়ুম, উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সামাদ, উপজেলা আইসিটি কর্মকর্তা মোছাঃ রোখসানা খাতুন, ফুলবাড়ী আনসার ভিডিপি কর্মকর্তা, খয়েরবাড়ী ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ শামীম হোসেন, শিবনগর ইউপি চেয়ারম্যান মোঃ সামেদুল ইসলাম, বেতদিঘী ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান। মাদিলাহাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি আবু শহীদ ও ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ আফজাল হোসেন সহ আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট