শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে কালনদীতে ডুবে ভাবিসহ দুই ননদের মর্মান্তিক মৃত্যু পার্বতীপুরে কালনদীতে ডুবে প্রাণ গেল তিন নারীর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে তারাগঞ্জ উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত পার্বতীপুরে রংপুরের হোটেল শ্রমিক শাওন হত্যার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে! ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার মাগুরায় স্বাস্থ্য সেবার মান বাড়াতে মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরার উদ্বোধন

পার্বতীপুরে ভূমিসেবা মেলা উপলক্ষে জনসচেতনতামূলক সেবা কার্যক্রম অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে
oplus_0

নিজস্ব প্রতিবেদকঃ জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে এবং ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে পার্বতীপুর উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “ভূমিসেবা মেলা”।

আজ ১৯ মে মঙ্গলবার সকাল ১০টায় সহকারী কমিশনার (ভূমি) পার্বতীপুর কার্যালয়ে এ মেলার উদ্বোধন করা হয়। এসময় মাননীয় প্রধানমন্ত্রীর ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে উপভোগ করেন উপস্থিত অতিথি ও সাধারণ মানুষ।
মেলায় নামজারি, খতিয়ান সংশোধন, ভূমি উন্নয়ন কর, অনলাইন সেবা এবং জমি সংক্রান্ত বিভিন্ন তথ্যসেবা প্রদান করা হয়। মেলায় আগত সাধারণ মানুষকে ভূমি সেবার আধুনিক পদ্ধতি সম্পর্কে অবহিত করা হয় এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন সুবিধা তুলে ধরা হয়। বিভিন্ন স্টলে সেবাগ্রহীতাদের তাৎক্ষণিক পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। সাধারণ মানুষের হয়রানি কমাতে অনলাইনভিত্তিক সেবার সম্প্রসারণ অব্যাহত থাকবে বলেও তারা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদ্দাম হোসেন, মাহমুদ হোসাইন রাজু, আতাউর রহমান, হাবিব ইফতেখার, মনজুরুল আলম এবং রুকুনুজ্জামান।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews