বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুট্টা বিক্রির ৩৫ লাখ টাকা না পেয়ে ৪০ কৃষকের সংবাদ সম্মেলনে  ধামইরহাটে ৫ বছরের শিশুকে গাছে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সীমান্ত হত্যা। পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারীতে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ জমি বিরোধে আপন ভাতিজার হাতে চাচা খুন, সৈনিকসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ ধামইরহাটে ৭৫ লিটার চোলাই মদসহ গ্রেফতার- ১ মাগুরায় জেলা বণিক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচনে ৪৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় ও অশ্রুসিক্ত নয়নে উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন

পার্বতীপুর স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট শুভ উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে
oppo_0

পার্বতীপুর স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট শুভ উদ্বোধন

আগামীদিনে দেশ ও জাতিকে পথ দেখাবে কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক

সোহেল সানী, পার্বতীপুর:

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক বলেছেন, “শুধু সিভিল লাইনে পড়াশোনা করে লাভ নেই। আগামীদিনে দেশ ও জাতিকে পথ দেখাবে কারিগরি শিক্ষা থেকে গড়ে ওঠা দক্ষ জনশক্তি।”

তিনি বলেন, আধুনিক ও যুগোপযোগী বিভিন্ন শর্ট কোর্স, মানসম্মত প্রশিক্ষণ, বেকারত্ব দূরীকরণ এবং দক্ষ মানবসম্পদ তৈরির প্রত্যয় নিয়ে পরিচালিত হবে “পার্বতীপুর স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট”।

শনিবার (২৩ মে) দুপুর ১২টায় পার্বতীপুর শহরের নতুন বাজার এলাকায় দৈনিক মানববার্তা অফিসের দ্বিতীয় তলায় “পার্বতীপুর স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্সটিটিউটের উপদেষ্টা অধ্যাপক ফয়েজুর রহমান

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন, পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহছান হাবিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার এজেডএম আরিফুল হক রিয়েল এবং পার্বতীপুর স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের পরিচালক সাজ্জাদ হোসেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews