শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার পশ্চিমবঙ্গে গীর্জা ও খ্রিষ্টানদের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের নিন্দা 1win Platformasının İqtisadi Linza ilə Ətraflı İcmalı – 1win Platformasının Ümumi Strukturu və İnterfeysi পার্বতীপুরে ৩ হোটেল ও ১ বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা Mostbet – Mostbet-də Kiberidman – Hansı İşarələr Qələbəni Xəbər Verir? – Gecə Yuxusunda Mostbet ilə Strategiya – Beş Addım Mostbet – Mostbet Nədir və Kimlər Üçündür – Qeydiyyat – İlk Addımı Atmaq – key points, tips, and quick explanations Mostbet – Mostbet-də Voleybol Mərcləri – Nə Gözləməli – Mostbet-də Beysbol Mərcləri – Xüsusiyyətlər – what to do, what to avoid, and why it matters Mostbet – Fantaziya Liqalari Nedi ve Mostbet-de Nece Isleyir – Mostbet Fantaziya Turnirleri – Orijinal ve Keskin Strategiyalar Mostbet – Mostbet kiberidman mərcləri üçün əsas oyunlar – Mostbet-də kiberidman turnirləri və onların xüsusiyyətləri Mostbet – Voleybol mərclərində ən çox yayılmış fərziyyə – “Top komanda həmişə qalib gəlir” with Mostbet – key points, tips, and quick explanations

পার্বতীপুরে হাবড়া ইউনিয়নে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

পার্বতীপুর উপজেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঈদের আনন্দ ভাগাভাগি, ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি এবং সমাজ উন্নয়নে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার প্রত্যয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, ঈদ পুনর্মিলনী পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির গুরুত্বপূর্ণ মাধ্যম।
বিশেষ অতিথি আবু সায়েম শাহ্ বলেন, মানুষের আস্থা অর্জন করতে হলে জনসেবামূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিতে হবে। নেতৃত্বের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কল্যাণ নিশ্চিত করা।
অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ফিরোজ আলম। তিনি হাবড়া ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, জনগণের সহযোগিতা পেলে তিনি একটি দুর্নীতিমুক্ত, ন্যায় ও ইনসাফভিত্তিক আধুনিক ইউনিয়ন গঠনে কাজ করবেন। তিনি শিক্ষা উন্নয়ন, যুবসমাজকে দক্ষ করে গড়ে তোলা, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল রানা। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পার্বতীপুর উপজেলা সভাপতি ওসমান আলীসহ ইউনিয়নের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তি ও গণ্যমান্য নাগরিকবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজমুল হুদা সুমন। সভাপতির বক্তব্যে তিনি সমাজকল্যাণমূলক কাজে সকলকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews