সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সৈয়দপুর নাশকতার মামলায় যুবলীগ নেতা ভিপি ফিরোজ গ্রেপ্তার পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ ও মশালমিছিল পীরগঞ্জে কুকুর-শেয়ালের কামড়ে ৬৩১ জন, বাড়ছে জনমনে উদ্বেগ প্রায় ৩ বছর ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৩ বাংলাদেশি ভুট্টা বিক্রির ৩৫ লাখ টাকা না পেয়ে ৪০ কৃষকের সংবাদ সম্মেলনে  ধামইরহাটে ৫ বছরের শিশুকে গাছে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সীমান্ত হত্যা। পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারীতে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ

ধামইরহাটে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট বিকেল ৫ টায় দলীয় কার্যালয় থেকে স্বেচ্ছাসেবক দলের একটি বিশাল র‌্যালী উপজেলার প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হানজালা। জেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, তরিকুল ইসলাম রাঙ্গা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম শামীম, যুগ্ম আহবায়ক দেওয়ান সুলতান মাহমুদুল প্রমুখ। উল্লেখ্য র‌্যালীতে জেলা মহিলা দলের সহ-সভাপতি মাজেদা বেগম, উমার ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী রুহেল হোসেন সুমনের নেতৃত্বে পৃথক পৃথক র‌্যালী প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব মুখর পরিবেশে রুপ নেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews