শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ ১ জন মাদককারবারিকে গ্রেফতার ধামইরহাটে প্রতিপক্ষের রাসায়নিক প্রয়োগে ৭ কৃষকের ১০ বিঘা জমির ধান বিনষ্ট পীরগঞ্জে রুস্তম আলীর গরুর খামার নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণে ইএসডিওর উদ্যোগ দিনাজপুর ৪২ বিজিবির কঠোর নিরাপত্তায় প্রতিমা বিসর্জন সম্পন্ন ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশ রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনায় দূর্ঘটনা কমেছে উলিপুরে আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসে ১৩ হাজার টাকা প্রতারণার শিকার পীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে মহানবমী উদযাপন, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল পার্বতীপুরে দুই ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা মোবাইল নিয়েছে দুর্বৃত্তরা দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮

পাঁচ দিন পর হিলি বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: টানা পাঁচ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম আজ শনিবার (৫ সেপ্টেম্বর) থেকে পুনরায় শুরু হয়েছে। ভারতীয় ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের পর বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

ব্যবসায়িক জটিলতার কারণে গত ৩০ আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য বাণিজ্য বন্ধ ছিল। এতে বন্দরে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকার পাশাপাশি আমদানিকারক-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও পরিবহন শ্রমিকসহ বন্দরকেন্দ্রিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কর্মচাঞ্চল্যে স্থবিরতা দেখা দেয়।

ব্যবসায়িক সমস্যা সমাধানে গত ৩ সেপ্টেম্বর ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সঙ্গে হিলির ব্যবসায়ী প্রতিনিধিদের বৈঠক হয়। বৈঠকে ব্যবসায়ীদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা এবং সমস্যা সমাধানের আশ্বাস পাওয়ার পর ভারতীয় ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। পরে সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশি ব্যবসায়ীদের বিষয়টি জানানো হয়।

এর ফলে আজ থেকে আবারও হিলি স্থলবন্দর দিয়ে পণ্যবাহী ট্রাক পারাপার ও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘদিনের অচলাবস্থা কাটায় বন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews