রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ! অতি ভক্তির লক্ষন ভালো নয় কুড়িগ্রামে বিজিবি কর্তৃক ২ জন আটকসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ ১ জন মাদককারবারিকে গ্রেফতার ধামইরহাটে প্রতিপক্ষের রাসায়নিক প্রয়োগে ৭ কৃষকের ১০ বিঘা জমির ধান বিনষ্ট পীরগঞ্জে রুস্তম আলীর গরুর খামার নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণে ইএসডিওর উদ্যোগ দিনাজপুর ৪২ বিজিবির কঠোর নিরাপত্তায় প্রতিমা বিসর্জন সম্পন্ন ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশ রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনায় দূর্ঘটনা কমেছে উলিপুরে আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসে ১৩ হাজার টাকা প্রতারণার শিকার পীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে মহানবমী উদযাপন, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল

কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারীতে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

 

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান :
কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩২০ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে এবং অপরদিকে ভূরুঙ্গামারীতে ২জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার, মোঃ রাসেল কবির ও রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম তুরা রোডের ১ নম্বর ব্রিজ সংলগ্ন নতুন বন্দর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জাহাঙ্গীর আলমকে আটক করে তার হেফাজত থেকে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার, মোঃ রাসেল কবির বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বিধি মোতাবেক তল্লাশি শেষে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। রৌমারীতে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

অপরদিকে, ‎কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাগলারহাট এলাকার কুখ্যাত মাদককারবারি মোঃ ওমর আলী (৪৩) ও মোঃ মানিক মিয়া (৩৬) দ্বয়কে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পুলিশ একটি দল অভিযান পরিচালনা করে পাগলাহাটের চর অঞ্চল থেকে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছে ৩০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, ০২ টি বাটন মোবাইল, ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়। জব্দকৃত মাদকের অবৈধ বাজার মূল্য ৯০০০ টাকা। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক মামলা রুজু করা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews