শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তুমি অধম বলিয়া, আমি উত্তম হইবো না কেন ! কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ পার্বতীপুরে ৭নং মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন ইস্তাম্বুলে আন্তর্জাতিক সম্মেলনে ডা. শফিকুর রহমান ও ব্যারিস্টার সালেহী কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ জ্বালানি সংকটের কারণে ফুলবাড়ীর কয়লা উত্তোলন করতে চায় সরকার ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুটি পরিদর্শন  নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা

ধামইরহাটে ৫ বছরের শিশুকে গাছে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৫ বছরের শিশু মাশরাফিকে নির্যাতনের অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১২ সেপ্টেম্বর শনিবার বিকালে রুপনারায়নপুর (শল্পী খাটা পাড়া) গ্রামের আঃ ছোবহান পিতা- মৃত আঃ জব্বার এর বাড়ি থেকে আব্দুস ছোবহানের স্ত্রী তহুরা বেগমের হাত থেকে পার্শবর্তী বাড়ির সাইদুল ইসলামের স্ত্রী মঞ্জুয়ারা (৪২) তহুরার ৫ বছরের শিশু মাশরাফিকে টেনে-হেছরে ছিনিয়ে নিয়ে বাড়ীর বাহিরে তাদের খলিয়ানে নিয়ে মিথ্যা অজুহাতে মারপিট করে। মঞ্জুয়ারার ছেলে মিনহাজ (২০) কোদাল নিয়ে ঘটনাস্থলে শিশুটিকে মারপিট করে পুতে ফেলবে বলে হুমকি দিয়ে ঘটনা স্থানে অবস্থান করে এবং মঞ্জুয়ারার স্বামী সাইদুল ইসলাম নির্যাতন না থামিয়ে তার স্ত্রী-ছেলেকে উস্কানি দেয় এবং নির্যাতনে সহযোগীতা করে বলে ভুক্তভোগীর অভিযোগ। নির্যাতনের সময় শিশু মাশরাফির কান্না ও চিৎকারে স্থানীয় লোকজন উপস্থিত হলে বিষয়টি নির্যাতনকারিরা ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। হাসপাতালে ভর্তি শিশু মাশরাফি ঘুম থেকে উঠে মাঝে মাঝে ভয় পাচ্ছে ও চিৎকার করছে। এ ব্যাপারে অভিযুক্ত সাইদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান জানান, ‘শিশু নির্যাতনের অভিযোগ সঠিক হলে কোন ছাড় দেওয়া হবে না। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews