শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
তুমি অধম বলিয়া, আমি উত্তম হইবো না কেন ! কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ পার্বতীপুরে ৭নং মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন ইস্তাম্বুলে আন্তর্জাতিক সম্মেলনে ডা. শফিকুর রহমান ও ব্যারিস্টার সালেহী কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ জ্বালানি সংকটের কারণে ফুলবাড়ীর কয়লা উত্তোলন করতে চায় সরকার ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুটি পরিদর্শন  নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা

ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

 

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : ২৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩ টার দিকে ভূরুংগামারী উপজেলার সদর ইউনিয়নের সামাদের ঘাট সংলগ্ন দূর্গম ইসলামপুর চরে প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া বিস্তীর্ণ কাশবনে গড়ে উঠেছিল মাদক, জুয়া, পতিতাবৃত্তি ও বাইজি দিয়ে অশ্লীল নাচের আসর। অভিযোগ উঠেছিল স্থানীয় কিছু যুবক এই দূর্গম কাশবনের চরে চা/কফি শপের নামে মূলত মাদক,পতিতাবৃত্তি ও বাইজি নৃত্যের আসর পরিচালনা করে আসছিলো। ভূরুংগামারী উপজেলার স্কুলগামী ছেলে মেয়েরা স্কুল ফাঁকি দিয়ে প্রতিদিন এই কাশবনের চরে অবস্থান করে অসামাজিক কার্যকালাপে লিপ্ত হতো। এছাড়া সন্ধ্যা হলেই কফি শপের ডিজে নাচের স্টেজে নর্তকী ভাড়া করে এনে অশ্লীল নৃত্যের পাশাপাশি মাদক সেবন ও উন্মুক্ত কাশবনে পতিতাবৃত্তি পরিচালনা করা হতো। দূর্গম চর, বিস্তীর্ণ কাশবন ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণের উক্ত স্থানে থানা পুলিশের পক্ষে নজরদারি ও নিরাপত্তাবিধান করা প্রায় অসম্ভব হয়ে উঠেছিলো। স্থানীয় কিশোর কিশোরীদের নৈতিক অবক্ষয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল এই কফিশপ ও ডিজে পার্টি।

সচেতন মহলের অভিযোগের প্রেক্ষিতে কুড়িগ্রামের ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও ভূরুংগামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিনের নেতৃত্ব থানা পুলিশের একটি দল প্রায় অর্ধশতাধিক গ্রামপুলিশকে সাথে নিয়ে দূর্গম চরে সাঁড়াশি অভিযান পরিচালনা করে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসরসহ সকল প্রকারের অসামাজিক কার্যকালাপের এই আস্তানা গুড়িয়ে দেয়। এই অভিযানে ফলে স্থানীয় সচেতন অভিভাবক ও এলাকাবাসী স্বস্থি এবং একইসাথে পুলিশের এমন ভালো কাজের ভূয়সি প্রশংসা করেছেন। এলাকায় সকল প্রকার অসামাজিক কাজকর্ম বন্ধের দাবী জানিয়েছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews