শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পীরগঞ্জ পৌরশহরে বায়ুদূষণ;কাল হয়ে দাঁড়িয়েছে অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ন ফুলবাড়ী উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদে ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়নি দিনাজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জেলা বিএনপির র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন : আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে শোকসভ হিলি-জয়পুরহাট সড়ক প্রকল্পের ৭৬ লাখ টাকার ক্ষতিপূরণের চেক নিয়ে অনিয়মের অভিযোগ পার্বতীপুরে রুস্তম নগর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর প্রথম রাউন্ডের চতুর্থ খেলায় সৈয়দপুর ফুটবল একাডেমির জয় ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

দিনাজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জেলা বিএনপির র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

মাহবুবুল হক খান দিনাজপুর প্রতিনিধি : বিপ্লব ও সংহতি দিবসে দিনাজপুর জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর।২০২৬) বিকেল ৪টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ মঞ্জুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

সমাবেশ শেষে বিকের সাড়ে ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বিশাল র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এসে শেষ হয়।

র‌্যালি ও সমাবেশে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, উজ্জ্বল আখতারুজ্জামান জুয়েল, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মোঃ মকশেদ আলী মঙ্গোলিয়া উপস্থিত ছিলেন।

এছাড়া র‌্যালি ও সমাবেশে দিনাজপুর পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দল, জিয়া পরিষদ, তাঁতীদলসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews