শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন পার্বতীপুরে এতিমখানায় ১ কোটি ১১ লাখ টাকার অনুদানের চেক বিতরণ দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিশাল গণমিছিল অনুষ্ঠিত মাগুরায় নানা আয়োজনে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পার্বতীপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এম এ ওহাব সরকারের দাফন সম্পন্ন দিনাজপুরে কান্তজিউ মন্দির পরিদর্শন করলেন পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় মসজিদের উন্নয়নে ১ লাখ টাকার ডিও দিলেন তারাগঞ্জ উপজেলা বি এন পি পার্বতীপুরের সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ ওহাব সরকার আর নেই নিহত শিশু সানজিদার পরিবারের পাশে তারাগঞ্জ উপজেলা বিএনপি, আর্থিক অনুদান প্রদান

পার্বতীপুরে এতিমখানায় ১ কোটি ১১ লাখ টাকার অনুদানের চেক বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সরকার কর্তৃক নিবন্ধিত ক্যাপিটেশন গ্র্যান্ট সুবিধাপ্রাপ্ত ৩৫টি এতিমখানায় ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তির অনুদানের চেক বিতরণ করা হয়েছে|

আজ শনিবার (৪ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক এতিমখানাগুলোর প্রতিনিধিদের হাতে ৬ মাসের অনুদানের চেক তুলে দেন| এ পর্যায়ে মোট ১ কোটি ১১ লাখ ১২ হাজার টাকা বিতরণ করা হয়|

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, বিভিন্ন নিবন্ধিত এতিমখানা ও মাদ্রাসার সভাপতি, সম্পাদক, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|

প্রধান অতিথি দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক তাঁর বক্তব্যে বলেন, এতিম ও অসহায় শিশুদের কল্যাণে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক| তাদের সুশিক্ষা, নিরাপদ আবাসন এবং মানবিক পরিবেশ নিশ্চিত করতে সরকার নিয়মিতভাবে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে আসছে| এতিম শিশুদের দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষকেও এগিয়ে আসতে হবে|

অনুষ্ঠানে বক্তারা বলেন, এতিম ও অসহায় শিশুদের শিক্ষা, লালন-পালন এবং মানবিক মূল্যবোধে গড়ে তুলতে সরকারের এ ধরনের অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে| ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে সরকারের সহায়তা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন|

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, পার্বতীপুর উপজেলার সরকার নিবন্ধিত ৩৫টি এতিমখানায় অধ্যয়নরত মোট ৯২৬ জন এতিম শিক্ষার্থী এ ক্যাপিটেশন গ্র্যান্টের আওতায় রয়েছে| প্রতিটি শিক্ষার্থীর জন্য মাসিক ২ হাজার টাকা হারে ৬ মাসের অনুদান হিসেবে মোট ১ কোটি ১১ লাখ ১২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে|

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews