শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ ১ জন মাদককারবারিকে গ্রেফতার ধামইরহাটে প্রতিপক্ষের রাসায়নিক প্রয়োগে ৭ কৃষকের ১০ বিঘা জমির ধান বিনষ্ট পীরগঞ্জে রুস্তম আলীর গরুর খামার নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণে ইএসডিওর উদ্যোগ দিনাজপুর ৪২ বিজিবির কঠোর নিরাপত্তায় প্রতিমা বিসর্জন সম্পন্ন ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশ রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনায় দূর্ঘটনা কমেছে উলিপুরে আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসে ১৩ হাজার টাকা প্রতারণার শিকার পীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে মহানবমী উদযাপন, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল পার্বতীপুরে দুই ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা মোবাইল নিয়েছে দুর্বৃত্তরা দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮

পার্বতীপুরে রেলওয়ে জিআরপি থানার পুলিশ ২৮ পিস ইয়াবা উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

পার্বতীপুর প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে একটি বাড়ির গরু রাখার স্থান থেকে বাঁশের সঙ্গে ঝুলিয়ে রাখা কৌটার ভেতর থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করেছে রেলওয়ে জিআরপি থানার পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পার্বতীপুর শহরের পাওয়ার হাউস সুইপার কলোনি ও দিনাজপুর রেলগেট সংলগ্ন এলাকায় সোহাগের বাড়ির পার্শ্বে  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
অভিযানে পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানার এসআই অমিত পার্থ সরকার, টাউন ফাঁড়ির এসআই নূরনবী সরকার, কনস্টেবল মলিন চন্দ্র, মহিলা এসআই জোসনা খাতুন, চালক ফখরুল ইসলাম এবং রেলওয়ে ইন্টেলিজেন্ট টিমের সদস্য আরমান ও মাইদুল উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোহাগের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাড়ির গরু রাখার স্থানে বাঁশের সঙ্গে ঝুলিয়ে রাখা একটি কৌটায় তল্লাশি চালিয়ে ২৮ পিস ইয়াবা পাওয়া যায়।
তবে উদ্ধার করা ইয়াবাগুলো কোথা থেকে এসেছে এবং কারা সেখানে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানার সূত্র জানিয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews