শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ দিন পর হিলি বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনেই ড্রেন থেকে নবজাতক শিশুর মৃত্যু দেহ উদ্ধার কুড়িগ্রাম এক্সপ্রেসে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৪ পুলিশ প্রত্যাহার পার্বতীপুরে রেলওয়ে জিআরপি থানার পুলিশ ২৮ পিস ইয়াবা উদ্ধার পার্বতীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ত্যাগী নেতাকর্মীদের বর্ণাঢ্য সমাবেশ পার্বতীপুর উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পার্বতীপুরে রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ফুলবাড়ীতে জামায়াতের সীরাতুন্নবী (সা.) সম্মেলন ও কর্মী সমাবেশ। পার্বতীপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পার্বতীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

পাঁচ দিন পর হিলি বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: টানা পাঁচ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম আজ শনিবার (৫ সেপ্টেম্বর) থেকে পুনরায় শুরু হয়েছে। ভারতীয় ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের পর বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

ব্যবসায়িক জটিলতার কারণে গত ৩০ আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য বাণিজ্য বন্ধ ছিল। এতে বন্দরে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকার পাশাপাশি আমদানিকারক-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও পরিবহন শ্রমিকসহ বন্দরকেন্দ্রিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কর্মচাঞ্চল্যে স্থবিরতা দেখা দেয়।

ব্যবসায়িক সমস্যা সমাধানে গত ৩ সেপ্টেম্বর ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সঙ্গে হিলির ব্যবসায়ী প্রতিনিধিদের বৈঠক হয়। বৈঠকে ব্যবসায়ীদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা এবং সমস্যা সমাধানের আশ্বাস পাওয়ার পর ভারতীয় ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। পরে সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশি ব্যবসায়ীদের বিষয়টি জানানো হয়।

এর ফলে আজ থেকে আবারও হিলি স্থলবন্দর দিয়ে পণ্যবাহী ট্রাক পারাপার ও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘদিনের অচলাবস্থা কাটায় বন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews