শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ ১ জন মাদককারবারিকে গ্রেফতার ধামইরহাটে প্রতিপক্ষের রাসায়নিক প্রয়োগে ৭ কৃষকের ১০ বিঘা জমির ধান বিনষ্ট পীরগঞ্জে রুস্তম আলীর গরুর খামার নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণে ইএসডিওর উদ্যোগ দিনাজপুর ৪২ বিজিবির কঠোর নিরাপত্তায় প্রতিমা বিসর্জন সম্পন্ন ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশ রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনায় দূর্ঘটনা কমেছে উলিপুরে আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসে ১৩ হাজার টাকা প্রতারণার শিকার পীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে মহানবমী উদযাপন, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল পার্বতীপুরে দুই ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা মোবাইল নিয়েছে দুর্বৃত্তরা দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮

কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : জন সেবায় নিয়োজিত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর উদ্যোগে নির্মিত এসব স্থাপনার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য জননন্দিত গণমানুষের নেতা, স্বেচ্ছাসেবী আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক সংগঠন, উলিপুর উন্নয়ন ফোরাম’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জামায়াত নেতা ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), কুড়িগ্রামের জেলা ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম। অনুষ্টানটি পরিচালনা করেন পাঁচপীর বাজারে কম্পিউটার সেবা ব্যাবসায়ী ও স্থানীয় জামায়াত নেতা মো: শাহ্ ফরিদ।

এ ছাড়া পাঁচপীর বাজার কমিটির সভাপতি মো.মাঈদুল ইসলাম (মুকুল), স্থানীয় ব্যবসায়ী, বাজার কমিটির নেতৃবৃন্দ ও বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন পাঁচপীর বাজার বণিক সমিতির সভাপতি মো.সাইফুল ইসলাম।

সংশ্লিষ্টরা জানান, পাঁচপীর বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লক নির্মাণ করা হয়েছে। এর ফলে বাজারে আসা ক্রেতা-বিক্রেতারা, বিশেষ করে নারী ও শিশুরা স্বাস্থ্যসম্মত পরিবেশের সুবিধা পাবেন। পাশাপাশি বাজার ব্যবস্থাপনাও ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এখানে উল্লেখ্য যে, ওয়াশ ব্লক নির্মাণে ব্যয় ২২ লাখ টাকা এবং গ্রামীণ বাজার ছাউনি তৈরিতে ১০ লাখ ৭৫ হাজার টাকা ব্যয় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অপরদিকে, শনিবার দুপুরে উলিপুরের সাংবাদিকদের সাথে উলিপুরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে স্থানীয় গুঞ্জন কমিউনিটি সেন্টারে সংক্ষিপ্ত মতবিনিময়ে মিলিত হন এমপি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। এরপর তিনি সনাতন ধর্মাবলম্বীদের জন্মঅষ্টমির অনুষ্ঠানে তাদের আমন্ত্রণে সেখানে যোগদেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews