বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুট্টা বিক্রির ৩৫ লাখ টাকা না পেয়ে ৪০ কৃষকের সংবাদ সম্মেলনে  ধামইরহাটে ৫ বছরের শিশুকে গাছে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সীমান্ত হত্যা। পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারীতে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ জমি বিরোধে আপন ভাতিজার হাতে চাচা খুন, সৈনিকসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ ধামইরহাটে ৭৫ লিটার চোলাই মদসহ গ্রেফতার- ১ মাগুরায় জেলা বণিক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচনে ৪৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় ও অশ্রুসিক্ত নয়নে উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন

মাগুরায় পুলিশের অভিযানে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার! ১ চোর গ্রেফতার!

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি// মাগুরায় জেলা পুলিশের ধারাবাহিক অপরাধ দমন অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। সমসাময়িক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও মোটরসাইকেল চোর চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযানের অগ্রগতি তুলে ধরতে রবিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, পবিত্র ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মোটরসাইকেল চুরি প্রতিরোধে মাগুরা জেলা পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। পুলিশ সুপার মোল্লা. আজাদ হোসেন পিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান পিপিএম-সেবার নেতৃত্বে ও নির্দেশনায় সদর থানার একটি আভিযানিক দল ৩১ মে রাতে সদর উপজেলার লক্ষীকান্দর গ্রামে অভিযান চালায়। সেখানে রাশিদুল ইসলাম রিংকুর মুরগির ফার্ম থেকে ৫টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। পরে মহম্মদ পুর থানা পুলিশ আরো ১ টিকে মোটর সাইকেল উদ্ধার করে।
অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য মোঃ পলাশ (৩৬) কে গ্রেফতার করা হয়। সে মাগুরা শহরের মীর পাড়ার সাহেব আলীর পুত্র। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ নিয়ে চলতি অভিযানে ১ জন চোর চক্রের সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে মাগুরা জেলা পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রের সদস্যরা বিভিন্ন জেলায় ভাগ হয়ে মোটরসাইকেল চুরি, নকল কাগজপত্র ও নম্বর পরিবর্তন, ক্রেতা সংগ্রহ এবং বিক্রির কাজ পরিচালনা করতো। গ্রেফতারকৃত দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া গত দুই মাসে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র, মাদক উদ্ধার করেছে মাগুরা পলিশ। এ কারনে গত দু-মাসে মাগুরার আইন শৃঙ্খলা পরিস্থতির উন্নতি লক্ষ করা যাচ্ছে।
মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধ, মাদক, চুরি, ডাকাতি ও সন্ত্রাসবিরোধী অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। অপরাধ দমনে সাধারণ জনগণের সহযোগিতাও কামনা করা হয়েছে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews