বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ জমি বিরোধে আপন ভাতিজার হাতে চাচা খুন, সৈনিকসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ ধামইরহাটে ৭৫ লিটার চোলাই মদসহ গ্রেফতার- ১ মাগুরায় জেলা বণিক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচনে ৪৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় ও অশ্রুসিক্ত নয়নে উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন পার্বতীপুরে প্রায় ৩ কোটি টাকা আয়কর-ভ্যাট পরিশোধ করে আলোচনায় ব্যবসায়ী মাসুদ পারভেজ পার্বতীপুরে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ঠাকুরগাঁও সুগার মিলের জমিতে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর, চিনিকল রক্ষা সংগ্রাম কমিটির ক্ষোভ কুড়িগ্রামের সোনাহাট ডিগ্রী কলেজের ক্ষুদার্ত শিক্ষার্থীদের ২০ টাকায় দুপুরের খাবার ব্যাবস্থায় খুশি শিক্ষার্থী ও অভিভাবক কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধন

জমি বিরোধে আপন ভাতিজার হাতে চাচা খুন, সৈনিকসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাতিজার হাতে রফিকুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের আপন ভাই আজাদুল ইসলামের ছেলে জাকিরুল ইসলাম (২৫) ও তামজিদুল ইসলাম (৩০)-এর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। জাকিরুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাকিমপুর উপজেলার ১ নম্বর খট্টা মাধবপাড়া ইউনিয়নের বলরামপুর বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম ওই এলাকার অফিল উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রফিকুল ইসলামের সঙ্গে তাঁর ভাই আজাদুল ইসলামের পরিবারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে রফিকুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হলে তিনি মারা যান বলে স্থানীয়রা জানান।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনার খবর পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews