শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত: বাঁচাতে গিয়ে স্ত্রী মল্লিকা আহত কুড়িগ্রামে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পীরগঞ্জ পৌরশহরে বায়ুদূষণ;কাল হয়ে দাঁড়িয়েছে অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ন ফুলবাড়ী উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদে ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়নি দিনাজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জেলা বিএনপির র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন : আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে শোকসভ হিলি-জয়পুরহাট সড়ক প্রকল্পের ৭৬ লাখ টাকার ক্ষতিপূরণের চেক নিয়ে অনিয়মের অভিযোগ পার্বতীপুরে রুস্তম নগর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর প্রথম রাউন্ডের চতুর্থ খেলায় সৈয়দপুর ফুটবল একাডেমির জয় ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

কুড়িগ্রামে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : ০৭ নভেম্বর ২০২৬, কুড়িগ্রামে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসন, জেলা পুলিশের আয়োজনে পৃথক পৃথকভাবে কুড়িগ্রামের আয়োজনে ০৭ নভেম্বর ২০২৬, শনিবার কুড়িগ্রাম পৌর অডিটোরিয়ামে আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়েছে।

অপরদিকে, কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬, উপলক্ষে কুড়িগ্রাম জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের অংশগ্রহণে বিশেষ কল্যাণ সভা, প্রীতিভোজ ও প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনিচ উদ্দীন, পিপিএম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানাসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভা শেষে পুলিশ সদস্যদের অংশগ্রহণে এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়, পাশাপাশি পুলিশ লাইন্স জামে মসজিদে আসর এর নামাজ শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং বিকাল ৪ টায় পুলিশ লাইন্স মাঠে পুলিশ সদস্যদের অংশগ্রহণে প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, জেলা জামায়াত ও জেলা বিএনপির উদ্যোগে দিবসটি পালন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews