
হেলাল উদ্দিন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে ঐতিহ্যবাহী কে বি রেসিডেন্সিয়াল মডেল স্কুল-এর তিন শিক্ষার্থী। স্কুলটির এই কৃতি শিক্ষার্থীরা রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে গৌরব অর্জন করেছে।
গত ৭ নভেম্বর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে গত ৫ নভেম্বর আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমিন আজিজ। ভোটগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রাজিব হুসাইন। এছাড়া দিবসটির তাৎপর্য তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক অধ্যাপক ফায়েজুর রহমান।কে বি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের যেসব শিক্ষার্থী পুরস্কার অর্জন করেছে, তাদের তালিকা নিচে দেওয়া হলো:
১. অণুশ্রী সাহা হিয়া
শ্রেণি: অষ্টম শ্রেণি (গ্রুপ-ক: ৬ষ্ঠ-৮ম শ্রেণি)
ইভেন্ট: রচনা প্রতিযোগিতা
কৃতিত্ব: প্রথম স্থান অর্জন এবং অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য প্রদান।
২. পার্থিব কুমার দাস
শ্রেণি: চতুর্থ শ্রেণি (গ্রুপ-খ: ৪র্থ-৫ম শ্রেণি)
ইভেন্ট: চিত্রাঙ্কন প্রতিযোগিতা (প্রাকৃতিক দৃশ্য)
কৃতিত্ব: দ্বিতীয় স্থান অর্জন।
৩. শ্রুতি দাস
শ্রেণি: তৃতীয় শ্রেণি (গ্রুপ-ক: ১ম-৩য় শ্রেণি)
ইভেন্ট: চিত্রাঙ্কন প্রতিযোগিতা (শাপলা)
কৃতিত্ব: তৃতীয় স্থান অর্জন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সাফল্যে শিক্ষক ও অভিভাবকদের মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে।