রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সৈয়দপুরে উপজেলা প্রশাসন ও বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রতিযোগিতায় কে বি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের তিন শিক্ষার্থীর সাফল্য ও পুরস্কার অর্জন জমি বিরোধের জেরে পার্বতীপুরে কৃষকের ১৫৮ শতাংশ জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ পার্বতীপুরে পাচারের সময় বিপুল পরিমাণ সরকারি বই উদ্ধার কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত: বাঁচাতে গিয়ে স্ত্রী মল্লিকা আহত কুড়িগ্রামে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পীরগঞ্জ পৌরশহরে বায়ুদূষণ;কাল হয়ে দাঁড়িয়েছে অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ন ফুলবাড়ী উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদে ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়নি দিনাজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জেলা বিএনপির র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন : আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সৈয়দপুরে উপজেলা প্রশাসন ও বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন

  • প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র ও উপজেলা প্রশাসনের
উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ০৭ নভেম্বর সন্ধ্যা থেকেই খন্ড খন্ড মিছিলে সৈয়দপুর শহরের শহীদ ডাঃ জিকরুল হক সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় মিলিত হয়।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহীন আকতারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ৷ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা ৩০৭) আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম এমপি ৷
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম,সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট এসএম ওবায়দুর রহমান,শফিকুল ইসলাম জনি,কাজী একরামুল হক। সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু,যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম,সাংগঠনিক সম্পাদক এমএ পারভেজ লিটন,মনোয়ার হোসেন মন্টু,প্রচার সম্পাদক আবু সরকার,সহসাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, দেলোয়ার হোসেন,উপজেলা বিএনপির সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, সাংগঠনিক সম্পাদক ও নীলফামারী জেলা বাসমিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী,সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আওতাধীন কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন,সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম।,
পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার।,সাধারণ সম্পাদক শেখ বাবলুসহ জেলা উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
একই দিনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা ৷ আলোচনা সভায় বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনীতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার,সাধারণ সম্পাদক শাহিন আখতার,বিএনপি নেতা শওকত হায়াত শাহসহ বিএনপির দলীয় নেতা কর্মী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ৷
এসময় বক্তারা বলেন, ৭ই নভেম্বর কেবল অতীতের কোন স্বরণের দিন নয়। এটি গণতন্ত্রে অধিকার ও জাতীয় ঐক্যের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন। এছাড়া বক্তারা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরে দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান তারা। তারা আরো বলেন,বর্তমান বিএনপির সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের উন্নয়ন কর্মকান্ড দেখে বিশেষ একটি গোষ্ঠী আবুল তাবুল বকছেন। ওদের ব্যাপারে সকল নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রেখে যেকোন ধরনের অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত থাকার আহবান জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews