শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে পাচারের সময় বিপুল পরিমাণ সরকারি বই উদ্ধার কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত: বাঁচাতে গিয়ে স্ত্রী মল্লিকা আহত কুড়িগ্রামে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পীরগঞ্জ পৌরশহরে বায়ুদূষণ;কাল হয়ে দাঁড়িয়েছে অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ন ফুলবাড়ী উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদে ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়নি দিনাজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জেলা বিএনপির র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন : আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে শোকসভ হিলি-জয়পুরহাট সড়ক প্রকল্পের ৭৬ লাখ টাকার ক্ষতিপূরণের চেক নিয়ে অনিয়মের অভিযোগ পার্বতীপুরে রুস্তম নগর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর প্রথম রাউন্ডের চতুর্থ খেলায় সৈয়দপুর ফুটবল একাডেমির জয়

কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত: বাঁচাতে গিয়ে স্ত্রী মল্লিকা আহত

  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

 

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : ০৭ নভেম্বর ২০২৬, কুড়িগ্রাম শহরের কলেজ মোড় এলাকায় পৌর টাউন হল মিলনায়তন ক্যাম্পাসে যুবকের ছুরিকাঘাতে মোহাম্মদ মনসুর আলী (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী মল্লিকা বেগম (৫৫) গুরুতর আহত হয়েছে। আহত মল্লিকা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত মনসুর আলী কুড়িগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ছয় আনিপাড়া (বাস টার্মিনাল) এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে। আহত মল্লিকা বেগম তার স্ত্রী। মনসুর পেশায় একজন কেয়ারটেকার ছিলেন।

হত্যার ঘটনায় অভিযুক্ত শাহনেওয়াজ ওরফে সানিকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। ঘাতক সরদারপাড়া এলাকার মোহাম্মদ জুলহাস ও শাহানা পারভীনের ছেলে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে শনিবার ৭ নভেম্বর বিকেলে।

জানা যায়, শনিবার ৭ নভেম্বর কলেজ মোড় এলাকায় পৌর অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি শেষ হয় এরপর বিকেল সাড়ে ৩টার দিকে সানি টাউন হলের ভেতরে প্রবেশ করতে চাইলে তাকে বাধা দেন কেয়ারটেকার মনসুর আলী। এসময় ক্ষুব্ধ হয়ে সানি তার সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে মনসুর আলীর বুকে আঘাত করেন। স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে তার স্ত্রীও আহত হন।

স্থানীয়রা দুজনকে উদ্ধার করে কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মনসুর আলীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মল্লিকা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। এসময় ক্ষুব্ধ জনতা সানিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূরে নেওয়াজ বলেন, দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে একজন পথেই মারা গেছেন। অপরজনকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে।

সচেতন মহলের প্রশ্ন আরও কতো হতাহত হলে কুড়িগ্রাম কলেজ মোড় পৌর টাউন হলে মাদক সেবনে বাঁ’ধা দেয়ায় পৌরসভার কর্মচারী মনসুর আলীকে হত্যার মতো অপরাধ দমনে প্রশাসন ও রাজনৈতিক দলের ঘুম ভাঙবে বা টনক নড়বে। শাহনেওয়াজ সানি নামের মতো অনেক মাদকাসক্ত এ শহরে আছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সানির নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews