শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধান শিক্ষক জাবেদ আলীর বিদায় সংবর্ধনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ গুনিজনের উপস্থিতি বাসা বিক্রিতে সন্মত না হওয়ায় সন্ত্রাসী কায়দায় প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে করিম মিয়া, থানা পুলিশ নির্বিকার! এইচএসসিতে দিনাজপুর বোর্ডসেরা সৈয়দপুরের নাফিসা নোশিন ধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভা পার্বতীপুরে গ্রামীন ব্যাংক অফিসে অগ্নিসংযোগ রক্তযোদ্ধা পার্বতীপুরের ঢাকা শাখার নতুন কমিটি গঠন: সভাপতি মহিবুল, সাধারণ সম্পাদক হাবিবুর, প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সুমন শান্তিপূর্ণ কুড়িগ্রামকে অশান্ত করতেই শহীদ মিনারে রং হারানো বিজ্ঞপ্তি মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত

প্রধান শিক্ষক জাবেদ আলীর বিদায় সংবর্ধনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ গুনিজনের উপস্থিতি

  • প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি
একটি নাম মোঃ জাবেদ আলী সরকার এবং একটি শিক্ষা প্রতিষ্ঠান একই সুতাই গাঁথা অবিরাম পথচলার সফল ৩৬টি বছর। ১৯৯১ সালের জানুয়ারী মাস তিনি সহ চারজন শিক্ষককে নিয়ে পরিকল্পনা আঁকলেন এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সন্তানের জন্য প্রাথমিক শিক্ষা বিস্তারে চাই একটি প্রাথমিক বিদ্যালয় স্হাপন। চারজনের আর্থিক ফান্ড থেকে ৩৩ শতাংশ জমি ক্রয় করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অনুকুলে রেজিস্ট্রি করে গড়ে তোলা হয় ” আমরুলবাড়ি আসমতপাড়া বে- সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষানুরাগী ব্যক্তিদের সহযোগীতা এবং কতিপয় সমলোচকদের তীব্র অসহযোগীতা উপেক্ষা করে এগিয়ে চলতে থাকে কোমল মতি শিশুদের নিয়ে নিরলস শিক্ষাক্রম। ০১/০১/২০১৩ সালে ২৬ হাজার ১শত তিরানব্বইটি বিদ্যালয়কে শেখ হাসিনা সরকার জাতীয়করনের আওত্বায় আনেন এবং বিদ্যালয়টি সরকারি করন হয়। মোঃ জাবেদ আলী সরকার ২/০১/১৯৯১ সালে চাকুরিতে যোগদান করেন এবং ২১/১১/২০২৬ তারিখে দীর্ঘ ৩৬বছবের কর্মজীবনের সমাপ্তি টেনে অবসর গ্রহন করেন। গত ১৯ই নভেম্বর ২০২৬, বিদ্যালয় চত্বরে স্হানীয় সুধিজন, সহকর্মী শিক্ষক গন, অভিভাবক, হিতাকাঙ্ক্ষীগন সহ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসারের উপস্থিতিতে আনন্দ মুখর পরিবেশে তাঁর জীবনের একটি স্মরণীয় ও আবেগঘন দিন উদযাপিত হয়। দীর্ঘ কর্মজীবন শেষে আনুষ্ঠানিকভাবে শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ তিনি। প্রধান শিক্ষক জাবেদ আলী তাঁর কর্মস্হলের শেষ বিদায়ী বক্তব্যে বলেন আজই আমার হাজিরা খাতার শেষ স্বাক্ষর। অফিসিয়ালি বিদায় হলেও আমার হাতে গড়া এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার আত্নার নিবিড় সম্পর্ক অটুট থাকবে। শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব ও মানুষ গড়ার ব্রত। দীর্ঘদিন শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার চেষ্টা করেছি। এই পথচলায় অর্জন করেছি অসংখ্য স্মৃতি, ভালোবাসা, শ্রদ্ধা ও অভিজ্ঞতা। শিক্ষার্থীদের সাফল্যই আমার শিক্ষকতা জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

আজকের এই বিশেষ দিনে আফতাবগঞ্জ ক্লাস্টারের সম্মানিত প্রধান শিক্ষকবৃন্দের উদ্যোগে আয়োজিত বিদায় সংবর্ধনা আমাকে গভীরভাবে আবেগাপ্লুত ও কৃতজ্ঞ করেছে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাকে সম্মানিত করেছেন বদরগঞ্জ, রংপুরের উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ সুলতান সালাহ উদ্দিন এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ নজমুল হুদা। তাঁদের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আয়োজকবৃন্দ, সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং দীর্ঘ কর্মজীবনে পাশে থাকা সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি। আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও আন্তরিকতা আমার পথচলাকে করেছে সুন্দর ও অর্থবহ।

কর্মজীবন থেকে অবসর নিচ্ছি, কিন্তু শিক্ষকসত্তা থেকে নয়। বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, শিক্ষার্থীদের কোলাহল, সহকর্মীদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো সারাজীবন হৃদয়ে অমলিন হয়ে থাকবে। আমার কোনো কথা বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। সবার প্রতি রইল শ্রদ্ধা, ভালোবাসা ও শুভকামনা।

আমার প্রিয় শিক্ষার্থীদের জন্য রইল অফুরন্ত দোয়া। তোমরা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি ভালো মানুষ হও এবং দেশ ও সমাজের কল্যাণে কাজ করো।

পরিশেষে, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, তিনি আমাকে দীর্ঘদিন এই মহান পেশায় দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন। জীবনের অবশিষ্ট সময় যেন সুস্থতা, শান্তি ও সুন্দরভাবে কাটাতে পারি, সেজন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।

বিদায় মানেই সবকিছুর সমাপ্তি নয়; কিছু সম্পর্ক, কিছু স্মৃতি এবং কিছু ভালোবাসা আজীবন হৃদয়ে থেকে যায়।
এসময় বদরগন্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব সুলতান সালাউদ্দিন এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজমুল হুদা, আমন্ত্রিত সহকর্মী শিক্ষকগন মোঃ জাবেদ আলীর দায়িত্ব শীল চাকরি জীবনের নানা দিক নিয়ে ভুয়সী প্রশংসা করেন।
পরিশেষে সকলের উপস্থিতিতে মধ্যান্ন ভোজের মাধ্যমে আনন্দ মুখর অথচ হৃদয় বিদারক পরিশেষে সহকর্মীদের নিকট থেকে বিদায় নেন সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews