
হেলাল উদ্দিন ,নিজিস্ব প্রতিনিধি :
দিনাজপুরের পার্বতীপুরে গ্রামীন ব্যাংকের ভবের বাজার শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার(১৮ নভেম্বর) ভোরে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি না হলেও বৈদ্যুতিক তার ও বোর্ড পুড়ে যায় বলে গ্রামীন ব্যাংক পার্বতীপুর ভবের বাজার শাখার ম্যানেজার মিজানুর রহমান জানিয়েছেন।
জানা যায়, বুধবার দিবাগত রাত ৪ টার দিকে ৬ নং মোমিনপুর ইউনিয়নে গ্রামীন ব্যাংক ভবের বাজার শাখা অফিসের নিচতলার বারান্দায় আগুনের শিখা দেখতে পায় পাহারাদার জাহিদুল ইসলাম। তাৎক্ষনিক পাশে থাকা টেপের পানি ব্যাবহার করে আগুন নেভায় সে। মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ জানান কেবা কারা এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে তা এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। তদন্ত চলছে শীঘ্রই রহস্যের উৎঘাটনে সক্ষম হবো।