1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
তারাগঞ্জে সরকারি আবাসিক ভবনে ১০ বছর ধরে অবৈধ ভাবে বসবাস করছেন আওয়ামী লীগ নেতা Mostbet Platformu – Mostbet’e Kayıt ve Giriş – Kontrolcü Bir Başlangıç – Mostbet Mobil Uygulaması – Disiplinli Bahis İçin Taşınabilir Kontrol Betandreas Platform – Betandreas Interface and Main Sections – Designed for Action – Registration and Login at Betandreas – Simple Steps to Start Betandreas Esports Betting Strategy – Step 1 – Set Your Bankroll Rules at Betandreas Betandreas y su Propuesta de Juego – El Primer Sorbo – Registro y Acceso en Betandreas Mostbet Platform Features and Functionality – Mostbet Registration Process – My Step-by-Step Checklist মাগুরায় দুর্নীতি প্রতিরোধে চিত্রাংকন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কুড়িগ্রামে সন্ত্রাস বিরোধী আইনে তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর গ্রেপ্তার সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না: দিনাজপুরে বক্তারা Mostbet Official Onlayn Kazino Oynamaq ᐅ Bukmeker Kontorunun Rəsmi Saytı

জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স:৷ তফসিল ঘোষণা, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল আজ বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। সন্ধা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সিইসির ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি চ্যানেলগুলোতে প্রচার করা হয়।

সিইসি তার ভাষণে তফসিলের ঘোষণা দিয়ে জানান, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা-কালো। আর গণভোটের ব্যালটের রং হবে গোলাপি।

প্রসঙ্গত, দেশের ইতিহাসে এবারই প্রথম একইদিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সিইসি বলেন, নির্বাচন উপলক্ষ্যে মনোনয়ন দাখিলের শেষ দিন ২৯শে ডিসেম্বর, ৩০শে ডিসেম্বর থেকে চৌঠা জানুয়ারি পর্যন্ত চলবে যাচাই-বাছাই।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ শেষে ২২ জানুয়ারি থেকে প্রচার প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।

এর আগে গতকাল বুধবার আনুষ্ঠানিকতা হিসেবে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সিইসি ও চার নির্বাচন কমিশনার। নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি রাষ্ট্রপতিকে অবহিত করেন তারা। সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন আয়োজনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। ইসির নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে।

বৈঠক শেষে নির্বাচন কমিশনে ফিরে ইসি সচিব সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতিকে ভোটার তালিকা, রাজনৈতিক দল নিবন্ধন, সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন, ব্যালট পেপার তৈরি, রঙ নির্ধারণ, ব্যালট পেপার ভোটারকে দেওয়ার উপায়, মক ভোটিং এবং ভোট গণনার পদ্ধতিসহ সার্বিক প্রস্তুতির বিষয়ে জানানো হয়। এসব শুনে তিনি সন্তোষ প্রকাশ করেন।

এদিকে বাগেরহাটের সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি করে নির্বাচন কমিশন যে গেজেট জারি করেছিল, তা ‘অবৈধ’ ঘোষণা করে গতকাল রায় দিয়েছে আপিল বিভাগ। কমিশন আদালতের রায় বাস্তবায়ন করে বিন্যাস করা সীমানা আগের, অর্থাৎ দ্বাদশ সংসদীয় আসনের মতো পুনর্বহাল করেছে। গতকাল রাতেই কমিশন অনুমোদন দিয়ে ৩০০ সংসদীয় আসনের গেজেট পুনরায় জারি করেছে। ফলে আগের মতো বাগেরহাটের আসন চারটি এবং গাজীপুরের আসন পাঁচটি বহাল থাকল।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন ও নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন। চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তাদের নিয়েই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট