1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরায় ভোক্তা অধিকারের বিশেষ অভিযান! ১লক্ষ টাকা জরিমানা দিনাজপুরে ব্র্যাকের কৃত্রিম প্রজনন সেবাদাতাদের প্রশিক্ষণ সম্পন্ন ‎মাগুরায় পৌরসভার আধুনিকায়ন ও উন্নয়নে আরইউটিডিপি কর্মশালা অনুষ্ঠিত ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল: জেলা জামায়াতসহ বিভিন্ন মহলের শোক ঘোড়াঘাটে ২২০টি ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইডিইবি দিনাজপুরের নির্বাচনে সকল প্রার্থী জয়ী মাগুরায় অপরিপক্ক লিচুতে বাজার সয়লাব! বাড়ছে স্বাস্থ্যগত ঝুঁকি ফ্যাসিস্ট সরকার দেশের সম্পদকে ধ্বংস করে বিদেশ থেকে বিদ্যুৎ আমদানি করেছে – বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র, কয়লা ও পাথর খনি পরিদর্শন করেন – মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী নামের তালিকায় আছেন যারা

পার্বতীপুরে ব্যতিক্রমী ৩ দিনব্যাপী বিজয় মেলা শুরু 

সোহেল সানী, পার্বতীপুর:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে
সোহেল সানী, পার্বতীপুর:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রশাসনে আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজয় মেলা। চলবে আগামী ১৮ ডিসেম্বর এ বিজয় মেলা। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে বিজয় মেলার ফিটা কেটে উদ্বোধন করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাদ্দাম হোসেন। এসময় মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন ও তার সহধর্মিণী, উপজেলা সহকারি কমিশনার (ভুমি)ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মাহমুদ হুসাইন রাজু ও উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায় প্রমুখ।
বিজয় মেলায় নারী উদ্যোক্তারা বিভিন্ন পসরা নিয়ে বসেছেন। কেউ বিক্রি করছেন হাতে কাচ করা শাড়ি, কামিজ আবার কেউ হাতে তৈরি ক্রিস্টাল পণ্য, কেউবা পিঠাপুলি, কেউ আবার চটপটিসহ নানা ধরনের নিজস্ব হাতে তৈরি পণ্য নিয়ে বসেছেন তারা। প্রথম দিনেই ক্রেতার উপস্থিতি ভালো জানালেন, উদ্যোক্তা শাহানাজ পারভীন।
বিজয় মেলায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগক্তারা বাহারি আইটেমে পিঠাপুলি, কারু, চারু পণ্য, লোকজসহ বিভিন্ন সামগ্রীর পসরা নিয়ে বসেছে । প্রথম দিনেই পার্বতীপুর উপজেলা চত্বরে বিকেল থেকেই নানা বয়সী দর্শণার্থীদের উপচে পড়া ভিড়।
নারী উদ্যোক্তা তথ্য কেন্দ্রের তথ্য সেবা সহকারি নাহিদা ইসলাম বলেন, বিজয় মেলায় ভালোই বিক্রি হচ্ছে। আমি পিঠা পুলি নিয়ে বসেছি।  শীতের বিভিন্ন ধরনের পিঠা রয়েছে।
আরেক, উদ্যোক্তা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিক্ষক নাসরিন খন্দকার বলেন, মেলায় টপ মাংস, মুখ পাকন পিঠা, চিকেন মিস রোলসহ ১৫ আইটেমের পিঠাপুলি।এছাড়াওএখানে নকশিকাঁথা, ফেলুয়ার কুশন চাদর, শাড়ি, হাতের কাজের ওয়ান পিস, ব্লকের শাড়ি ও কামিজসহ বিভিন্ন পোশাকে হাতের কাজ শেষে বিক্রি করা হয়। এসব নারী কর্মীদের হাতে তৈরি করা বিভিন্ন পোশাক। প্রথম দিনেই ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছি।
আরেক উদ্যোক্তা শাহানাজ বেগম বলেন, মেলায় শাড়ী, কসমেটিক পন্য, হাতের তৈরি ক্রিষ্টাল শোপিস, কসলেট হোম মেড কুলিং কেক ও বিক্রি করছি। বিশেষ করে ব্যাগ, ফুলের টপ, বক্সসহ নানা সামগ্রী।
পার্বতীপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
খন্দ. শাকিনা বিনতে শরীফ বলেন, বিজয় দিবসের উৎসবের আমেজ ধরে রাখতেই এ বিজয় মেলার আয়োজন। মেলায় শুধু নারী উদ্যোক্তাদের বিভিন্ন পণ্য রয়েছে স্টলগুলোতে। প্রতিদিন বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলার প্রদর্শনী চলবে।মেলার প্রথম দিনে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। আগামী ১৮ ডিসেম্বর বিজয় মেলার সমাপনীতে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে এ মেলা শেষ হবে।
এব্যাপারে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাদ্দাম হোসেন  বলেন, বিজয় দিবসে দিনব্যাপী নানা আয়োজন ছিল। নারী উদ্যোক্তাদের নিয়ে উপজেলা চত্বরে তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়েছে। এখানে নারী উদ্যোক্তারা তাদের নিজের হাতে তৈরি পিঠাপুলি, বিভিন্ন পণ্য নিয়ে বসেছেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবসে ছিল ব্যতিক্রমধর্মী আয়োজন ও সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট