সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কয়লা উত্তোলন ফের আলোচনায়, উন্মুক্ত খনি আসলে কী! ধামইরহাটে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন চলছে হিলিতে র‍্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন ধামইরহাটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ এর উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার : ত্রিভুজ প্রেমের বলি? ধামইরহাটে বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভারতের স্বাধীনতা দিবসে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় স্টক করে শিক্ষার্থীর মৃত্যু

পার্বতীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮০ বার পড়া হয়েছে

 

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে পার্বতীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা কর্ম পরিষদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর-৫ সংসদ সদস্য পদপ্রার্থী, পার্বতীপুর উপজেলার সফল ভাইস-চেয়ারম্যান জননেতা জনাব আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ও পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আবু সায়েম শাহ্। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পার্বতীপুর উপজেলা সভাপতি, শ্রমিক নেতা জনাব ওসমান আলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ, পৌর আমীর, বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সেক্রেটারিসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

র‍্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির জনাব মোহাম্মদ ইউসুফ আলী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা সাইদুজ্জামান।

র‍্যালিটি পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার ঘুরে পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। সেখানে মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নেতৃবৃন্দ মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে সবাইকে নৈতিকতা ও আদর্শিক রাজনীতির পথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews