মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন চলছে হিলিতে র‍্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন ধামইরহাটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ এর উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার : ত্রিভুজ প্রেমের বলি? ধামইরহাটে বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভারতের স্বাধীনতা দিবসে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ Juegos de casino online Chile: guía de los más populares y cómo empezar এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় স্টক করে শিক্ষার্থীর মৃত্যু মাসুমা সুলতানা মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে

পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯২ বার পড়া হয়েছে

পার্বতীপুর (ল) প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পার্বতীপুর উপজেলা শাখার উদ্যোগে ১৬ ডিসেম্বর এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি ওসমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ি) সংসদ সদস্য পদপ্রার্থী, পার্বতীপুর উপজেলার সফল ভাইস-চেয়ারম্যান জননেতা জনাব আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা, জামায়াতে ইসলামীর আমির জনাব মোহাম্মদ ইউসুফ আলী; উপজেলা উপদেষ্টা ও পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আবু সায়েম শাহ্; বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পার্বতীপুর উপজেলা সেক্রেটারি, শ্রমিক নেতা জাকির হোসেন। এছাড়াও উপজেলা নির্বাহী সদস্যবৃন্দ, পৌর ও ইউনিয়ন শাখার সভাপতি-সেক্রেটারিসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

র‌্যালিটি পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার হয়ে পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার ও দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews