শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির দিনাজপুর জেলা শাখার ১১ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন পার্বতীপুরে ১৫০ পূজামণ্ডপে ৯৮৪ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো ব্যারিস্টার সালেহী এমপির উদ্যোগে উলিপুরের প্রতিটি মন্দির পাচ্ছে টিউবয়েল কুড়িগ্রামের রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ পার্বতীপুরে রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে ৫ জন আহত, পিডব্লিউআই গুরুতর জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি সেতাবগঞ্জ স্টেশনের মূল গেট বন্ধ, যাত্রীদের ভোগান্তি রাজারহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে পুলিশের নিরাপত্তা জোরদার, চলছে মোটরসাইকেল পেট্রোলিং মাদকাসক্ত ছেলের হাতে মা খুন: পিতা গুরুতর অবস্থায় রংপুরে: খুনি গ্রেফতার

দিনাজপুর ৬ আসনে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফেরদৌস, সদস্য সচিব আব্দুস সাত্তার মিলন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৯ বার পড়া হয়েছে

হিলি সংবাদদাতা:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের নির্বাচন সফল ভাবে পরিচালনা করতে বিএনপির পক্ষ থেকে পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান কে আহ্বায়ক এবং ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনকে সদস্য সচিব করে এ পরিচালনা কমিটি গঠন করা হয়।

গতকাল বুধবার রাতে হাকিমপুরে জরুরি আলোচনা সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। দিনাজপুর- ৬ আসনের নবাবগঞ্জ বিরামপুর হাকিমপুর এবং ঘোড়াঘাট এই চারটি উপজেলার সাতটি ইউনিটের উপজেলা ও পৌর কমিটির সভাপতি সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দের সমন্বয়ে আটাশ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুস সাত্তার মিলন জানান, দীর্ঘদিন পর দিনাজপুর-৬ আসনে বিএনপির একক এবং যোগ্য প্রার্থী পেয়েছে। তাই আগামী সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন কে বিপুল ভোটে বিজয়ী করতে এ নির্বাচন পরিচালনা কমিটি সকলের সমন্বয়ে কাজ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews