রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ ও মশালমিছিল পীরগঞ্জে কুকুর-শেয়ালের কামড়ে ৬৩১ জন, বাড়ছে জনমনে উদ্বেগ প্রায় ৩ বছর ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৩ বাংলাদেশি ভুট্টা বিক্রির ৩৫ লাখ টাকা না পেয়ে ৪০ কৃষকের সংবাদ সম্মেলনে  ধামইরহাটে ৫ বছরের শিশুকে গাছে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সীমান্ত হত্যা। পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারীতে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ জমি বিরোধে আপন ভাতিজার হাতে চাচা খুন, সৈনিকসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ

পার্বতীপুরে পৈত্রিক সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর পৌর এলাকায় পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, পৌর শহরের নামাপাড়া গ্রামের বাসিন্দা গোলাম রব্বানীর মালিকানাধীন ২৬৯১ দাগের মোট ৪৪ শতক জমির মধ্যে ২২ শতক জমি দখলের উদ্দেশ্যে গত ২৩ ডিসেম্বর ভোর রাতে ওই চক্রটি তৎপরতা চালায়। অভিযুক্তরা জমির সীমানা পিলার ভেঙে ও উপড়ে ফেলে, তারের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে এবং সেখানে লাগানো বেশ কয়েকটি ফলজ গাছের চারা উপড়ে ও ভেঙে ফেলে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, পার্বতীপুর পৌর এলাকার নুরনগর ও নামাপাড়ার বাসিন্দা শাহ আলম, মহরম, মেরাব আলী, মশিউর রহমান ও হামিদুল্লাহসহ ১০ থেকে ১২ জনের একটি দল লাঠি—সোঁটা হাতে ভীতি সৃষ্টি করে নামাপাড়া প্রবেশপথ সড়কের পাশে অবস্থিত ওই পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা চালায়। এ ঘটনায় ভুক্তভোগী গোলাম রব্বানী বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার পুলিশ জানায়, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দেওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে অভিযোগকারী গোলাম রব্বানী বলেন, জমিটি আমাদের পৈত্রিক সম্পত্তি। দীর্ঘদিন ধরে আমরা শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। কিন্তু হঠাৎ করে গত ২৩ ডিসেম্বর ভোর রাতে একটি সংঘবদ্ধ চক্র লাঠি—সোঁটা নিয়ে এসে ভয়ভীতি দেখিয়ে জমি দখলের চেষ্টা করে। তারা আমার জমির সীমানা পিলার ভেঙে ফেলে, তারের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে এবং ফলজ গাছের চারাগাছ উপড়ে ও ভেঙে ফেলে ব্যাপক ক্ষতি সাধন করে।

তিনি আরও বলেন, আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে আইনগত প্রতিকার চেয়ে পার্বতীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews