শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির দিনাজপুর জেলা শাখার ১১ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন পার্বতীপুরে ১৫০ পূজামণ্ডপে ৯৮৪ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো ব্যারিস্টার সালেহী এমপির উদ্যোগে উলিপুরের প্রতিটি মন্দির পাচ্ছে টিউবয়েল কুড়িগ্রামের রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ পার্বতীপুরে রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে ৫ জন আহত, পিডব্লিউআই গুরুতর জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি সেতাবগঞ্জ স্টেশনের মূল গেট বন্ধ, যাত্রীদের ভোগান্তি রাজারহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে পুলিশের নিরাপত্তা জোরদার, চলছে মোটরসাইকেল পেট্রোলিং মাদকাসক্ত ছেলের হাতে মা খুন: পিতা গুরুতর অবস্থায় রংপুরে: খুনি গ্রেফতার

হিলি ট্রেন ট্র্যাজেডি দিবস আজ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২৭০ বার পড়া হয়েছে

হিলি দিনাজপুর প্রতিনিধি:
আজ ১৩ জানুয়ারি হিলি ট্রেন ট্র্যাজেডি দিবস ১৯৯৫ সালের এইদিনে রেল স্টেশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় নিহত হন ২৭জন ট্রেনযাত্রী। পঙ্গুত্ব বরণ করেন শতাধিক মানুষ।

রেলওয়ে একতা ক্লাবের উদ্যোগে হিলিবাসী তখন থেকেই নিহতদের স্মরণে দিনটিকে প্রতি বছর হিলি ট্রেন ট্র্যাজেডি দিবস হিসেবে পালন করে আসছেন । এবং নিহতদের স্মরণে আজ সকাল থেকে কলো পতাকা উত্তালন ও কালো ব্যাচ ধারণ করেন এবং বিকেল ৪ টায় স্টেশন চত্বরে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

১৩ জানুয়ারি এ দিনে রাত সাড়ে ৮ টার দিকে হিলি রেলস্টেশনে দাঁড়িয়ে ছিল গোয়ালন্দ থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী লোকাল একটি ট্রেন। একই সময় বিপরীত দিক সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংষর্ষে লোকাল ট্রেন ও আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি দুমড়ে মুচড়ে যায়।

সরকারি হিসেব মতে এসময় ২৭জন ট্রেন যাত্রী প্রাণ হারায় ও শতাধিকযাত্রী আহত হয় এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে। স্থানীয়দের দাবি কর্তব্যরত স্টেশন মাস্টারের দায়িত্ব অবহেলার কারণে এই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews