শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির দিনাজপুর জেলা শাখার ১১ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন পার্বতীপুরে ১৫০ পূজামণ্ডপে ৯৮৪ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো ব্যারিস্টার সালেহী এমপির উদ্যোগে উলিপুরের প্রতিটি মন্দির পাচ্ছে টিউবয়েল কুড়িগ্রামের রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ পার্বতীপুরে রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে ৫ জন আহত, পিডব্লিউআই গুরুতর জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি সেতাবগঞ্জ স্টেশনের মূল গেট বন্ধ, যাত্রীদের ভোগান্তি রাজারহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে পুলিশের নিরাপত্তা জোরদার, চলছে মোটরসাইকেল পেট্রোলিং মাদকাসক্ত ছেলের হাতে মা খুন: পিতা গুরুতর অবস্থায় রংপুরে: খুনি গ্রেফতার

ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক আটক করেন।

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২৭৫ বার পড়া হয়েছে

ফুলবাড়ি প্রতিনিধি : ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে পৃথক পৃথক দুটি অভিযান চালিয়ে ৮৮লক্ষ ৮ হাজার ৫শত টাকার মাদক আটক করেন।

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক টাস্কফোর্স অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বাংলাদেশি মদ তৈরির ট্যাবলেট উদ্ধার করেন।

গত মঙ্গলবার আনুমানিক বিলেক ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন, সহকারী কমিশনার (ভূমি), বিরামপুর এর নেতৃত্বে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক ক্যাম্প হতে ০২ কিঃ মিঃ দক্ষিণ-পূর্ব দিকে পালপাড়া নামক এলাকায় একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযানে গুরু হালচা, নিরু হালচা এবং হিরু হালচা, পিতা-অজিত হালচা, গ্রাম-পালপাড়া, ডাকঘর ও থানা-বিরামপুর, জেলা-দিনাজপুর এর বসতবাড়ী তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় ৫৭,৫০০ পিস বাংলাদেশী মদ তৈরীর ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য ৮,৬২,৫০০ (আট লক্ষ বাষট্টি হাজার পাঁচশত) টাকা।

গত রবিবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অচিন্তপুর বিওপি কর্তৃক পৃথক পৃথক ০১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৬৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের মূল্য ২৬ হাজার টাকা।

এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews