শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেলেন কুড়িগ্রামের মেধাবী ৩ শিক্ষার্থী পার্বতীপুরে পুকুরে ডুবে দুই শিশুর প্রাণহানি, পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু সৈয়দপুরে বাসের ধাক্কায় সার ব্যবসায়ী নিহত রেলওয়ে পঞ্চগড় এক্সপ্রেসে ট্রেনের যাত্রী ভোগান্তি চরমে পার্বতীপুরে প্রতিবন্ধী শিশু ও যুবকদের দক্ষতা উন্নয়নে সংবেদনশীলতা সেশন এক জীবনে হাজারো সংগ্রাম, সন্তানদের মুখে হাসি ফোটাতে সাভারে ফেরি করে কফি বিক্রি করেন ফেরদৌসী স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীকে হত্যা এজাহারভুক্ত ৬ আসামীকে অব্যাহতি বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে চীনা শ্রমিকের মৃত্যু কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ে ৬ দোকানের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

তারাগঞ্জে আলোচিত রূপলাল ও প্রদীপ হত্যা মামলায় এবি পার্টির নেতা ইউনুস গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২৯৬ বার পড়া হয়েছে

মোঃ মুঈদ চৌধুরী, তারাগঞ্জে প্রতিনিধিঃ-

রংপুরের তারাগঞ্জে আলোচিত রূপলাল ও প্রদীপ হত্যাকাণ্ডের অন্যতম আসামি, এবি পার্টির নেতা ইউনুস আলী (৩৫)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বাজারে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, তারাগঞ্জ থানার মামলা নং-০৪, তারিখ ১০ আগস্ট ২০২৫-এ দায়ের হওয়া এই মামলায় দণ্ডবিধির ৩০২ (খুন) ও ৩৪ (সহযোগিতা) ধারায় অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তারকৃত ইউনুস আলী সয়ার ইউনিয়নের দামোদরপুর মামুনপাড়া গ্রামের খয়রাত হোসেনের ছেলে এবং তারাগঞ্জ উপজেলা এবি পার্টির সদস্য সচিব।

তারাগঞ্জ থানার ওসি খন্দকার আবদুল্লাহ আল মাহমুদ জানান, ২০২৫ সালের ৯ আগস্ট রাতে বুড়িরহাট বটতলা এলাকায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত হন দলিত সম্প্রদায়ের রূপলাল দাস (৪০) ও তার ভাগ্নে জামাই প্রদীপ লাল (৩৫)।

ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ডে ইউনুস আলীর সরাসরি সম্পৃক্ততা ধরা পড়ে।

আইনি প্রক্রিয়া শেষে তাকে জেলহাজতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews