মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বতীপুর ১০ নং ইউনিয়ন পরিষদের উদ্যগে “মাদকের কুফল ও ভয়াবহতা রোধে গনসচেতনা’ মুলক আলোচনা সভা পার্বতীপুরে বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন সৈয়দপুর নাশকতার মামলায় যুবলীগ নেতা ভিপি ফিরোজ গ্রেপ্তার পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ ও মশালমিছিল পীরগঞ্জে কুকুর-শেয়ালের কামড়ে ৬৩১ জন, বাড়ছে জনমনে উদ্বেগ প্রায় ৩ বছর ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৩ বাংলাদেশি ভুট্টা বিক্রির ৩৫ লাখ টাকা না পেয়ে ৪০ কৃষকের সংবাদ সম্মেলনে  ধামইরহাটে ৫ বছরের শিশুকে গাছে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সীমান্ত হত্যা। পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন

দিনাজপুরে শ্রমিক নেতৃবৃন্দের সাথে এ্যাড. মাইনুল আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :

​বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা আইনজীবী সমিতির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক এ্যাড. মাইনুল আলম বলেছেন, শ্রমিকরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি। শ্রমিকদের ন্যায্য অধিকার ও জীবনমান উন্নয়ন ছাড়া একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠন সম্ভব নয়। সোমবার সন্ধ্যা ৭ টায় দিনাজপুর শহর জামায়াত কার্যালয় মিলনায়তনে দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন শ্রমিক ইউনিয়ন ও সমিতির নেতৃবৃন্দের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
​​বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, দিনাজপুর শহর শাখার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার আমীর অধ্যক্ষ আনিসুর রহমান। তিনি বলেন, শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক নিশ্চিত করতে হবে। জামায়াতে ইসলামী একটি ইনসাফভিত্তিক সমাজ কায়েমের মাধ্যমে শ্রমিক-মালিক সুসম্পর্ক এবং শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
​মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে এ্যাড. মাইনুল আলম আগামী নির্বাচনে সদর আসনের সার্বিক উন্নয়নে শ্রমিক সমাজের সমর্থন ও সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: দিনাজপুর শহর জামায়াত আমীর ​মাওলানা সিরাজুস সালেহীন সেক্রেটারী মোঃ কামরুল হাসান রাসেল।
​বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর শহর শাখার সভাপতি মোঃ রাশেদুল ইসলাম রিপন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সংবাদপত্র শ্রমিক ফেডারেশন দিনাজপুর সভাপতি মো:বজলুর রশিদ। সদর উপজেলার বিভিন্ন পেশাজীবী শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বক্তারা শ্রমিকদের বর্তমান সমস্যা ও তা নিরসনে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews