মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে কোচিংয়ে গিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৌমিক,সন্ধান চায় পরিবার পার্বতীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন কুড়িগ্রামের ফুলবাড়ী-রাজিবপুরে মাদকসহ জুয়া খেলায় ৯ জনকে আটক করেছে পুলিশ পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত, আলোচনা শেষে পুরস্কার বিতরণ। পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, শিশু বিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার সৈয়দপুরে হোটেল শ্রমিকদের গেজেট বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভায় ৫৬৭টি মণ্ডপে নির্বিঘ্নে পূজা পালনের প্রস্তুতি

দিনাজপুরে মাইনুল আলমের সমর্থনে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনী মিছিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ২৫৮ বার পড়া হয়েছে

আব্দুস সালাম দিনাজপুর প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৩ (সদর) আসনে ১১ দলীয় জোট ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলমের সমর্থনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা মহিলা বিভাগের উদ্যোগে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে এই নির্বাচনী মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিকেল সাড়ে ৩টায় শহরের পাহাড়পুরস্থ জেলা জামায়াত কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। প্রায় ৪ শতাধিক নারী কর্মীর অংশগ্রহণে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট লিলির মোড় ও হাসপাতাল মোড় অতিক্রম করে দিনাজপুর বড় মাঠে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের জেলা সেক্রেটারি মোছাঃ মোস্তাকিমা বেগম ও অঞ্চল মহিলা বিভাগের টীম সদস্যা আফরোজা বেগম অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণা মিছিলে নেতৃত্ব দেন।

মিছিল শেষে কর্মীদের উদ্দেক্তব্য বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আমরা অ্যাডভোকেট মাইনুল আলম ভাইকে বিজয়ী করে এই আসনটি উপহার দিতে চাই। দিনাজপুরে ভোটের মাঠে মহিলা বিভাগের সরব উপস্থিতিই আমাদের সাংগঠনিক শক্তি প্রমাণ করবে। নির্বাচনী প্রচারণায় কর্মীদের আচরণের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, প্রত্যেক কর্মীকে বিনয় ও নম্রতার সাথে ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে। কারও সাথে কোনো প্রকার উগ্র আচরণ করা যাবে না। ইসলামী মূল্যবোধ বজায় রেখে মানুষের মন জয় করে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চাইতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews