শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত পার্বতীপুরে কালনদীতে ডুবে ভাবিসহ দুই ননদের মর্মান্তিক মৃত্যু পার্বতীপুরে কালনদীতে ডুবে প্রাণ গেল তিন নারীর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে তারাগঞ্জ উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত পার্বতীপুরে রংপুরের হোটেল শ্রমিক শাওন হত্যার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে! ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার

কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোষ্টাল ভোট বাক্স সিল গালা করা হয়

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : ২৯ জানুয়ারী ২০২৬, আনন্দঘন পরিবেশে সাংবাদিক ও ভোট প্রার্থী সংসদ সদস্যগণের নিযুক্ত প্রতিনিধিদের উপস্থিতিতে বৃহস্পতিবার ২৯ জানুয়ারী ২০২৬, শেষ বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ’র কার্যালয়ের উত্তরণ সম্মেলন কক্ষে পোষ্টাল ভোট সংরক্ষণের জন্য ১৬টি ভোট বাক্স সিল গালা করা হয়। দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি এবং বৈদেশিক মুদ্রা আহরণকারীদের সম্মানে এই প্রথম ভোটাধিকারসহ মৌলিক অধিকার যথাযথ গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূসের সরকার কার্যকরী পদক্ষেপ নিয়ে পোষ্টাল ভোটের আয়োজন করে। সরকারী নির্দেশনায় জেলা প্রশাসনের উদ্যোগে উক্ত ভোট সংরক্ষণের জন্য ভোট বাক্স সিল গালা করার আয়োজন করা হয়।

কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনের বিভিন্ন দেশ থেকে ইতোমধ্যেই পোষ্টাল ভোটের রেজিষ্ট্রেশন করেছেন ১৩ হাজার ৫০৯ জন বলে জানান এবং ভোট বাক্স সিলগালা করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথ। এ সময় তার সাথে ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ ফজলে রাব্বি, কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসার মোঃ আলমগীর এবং এডিসি জেনারেল বি.এম কুদরত এ খুদা সহ বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ অফিসার নির্বাচনে অংশ গ্রহণকারীগণের প্রতিনিধি ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

এখানে উল্লেখ্য যে, কুড়িগ্রাম-১ আসনে রেজিষ্ট্রেশন করেছে ৩৭০৩ জন, কুড়িগ্রাম-২ আসনে রেজিষ্ট্রেশন করেছে ৩৯২৩ জন, কুড়িগ্রাম-৩-এ রেজিষ্ট্রেশন করেছে ২১০১ জন এবং কুড়িগ্রাম-৪ এ রেজিষ্ট্রেশন করেছে ৩৭৮২ জন। মোট চারটি সংসদীয় আসনে রেজিষ্ট্রেশন করেছে ১৩,৫০৯ জন।

জেলা কারাগার থেকে ১২ জন আবেদন করেছেন বলে জানা গেছে। আরও বাড়তে পারে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা নির্বাচন অফিসার মোঃ আলমগীর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews