1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করার  ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঈদযাত্রায় প্রস্তুত হচ্ছে ১২৭টি কোচ সৈয়দপুর রেল কারখানায় ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ পার্বতীপুর স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট শুভ উদ্বোধন দিনাজপুর হাবিপ্রবিতে সংঘর্ষ ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার আর্থ-সামাজিক উন্নয়ন ছাড়া সব উন্নয়ন মুখ থুবড়ে পড়বে – খুলনা বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন

​আগামী ১২ তারিখ দেশ পুনর্গঠনের নির্বাচন বিরামপুরে তারেক রহমান

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

 

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :
​দিনাজপুরের বিরামপুরে বিশাল নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন কেবল ভোট দেওয়ার উৎসব নয়, এটি বাংলাদেশ পুনর্গঠনের নির্বাচন। দীর্ঘ ১৬-১৭ বছর পর দেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার সুযোগ পেয়েছে উল্লেখ করে তিনি শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
​শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এই জনসভায় তারেক রহমান তার নানা বাড়ির স্মৃতিচারণ করেন । তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, এই মঞ্চের পাশে জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্যরা বসে আছেন। তাদের স্বজনরা দেশের মানুষের অধিকারের জন্য জীবন উৎসর্গ করেছেন।
​বক্তব্যে তারেক রহমান দিনাজপুরসহ উত্তরাঞ্চলের উন্নয়নে একগুচ্ছ অর্থনৈতিক পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি ঘোষণা করেন, দিনাজপুরের জগৎবিখ্যাত লিচু ও আম সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন এবং বিদেশে রপ্তানির জন্য প্রক্রিয়াজাতকরণ কারখানা গড়ে তোলা হবে। এই জেলার চালকে বিশ্ববাজারে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। উত্তরাঞ্চলের পানির অভাব মেটাতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা পুনরায় চালুর অঙ্গীকার করেন।
​ক্ষমতায় গেলে বিএনপি সরকার সাধারণ মানুষের জন্য কী কী করবে, তার একটি রূপরেখা দেন তারেক রহমান, প্রতিটি গৃহিণী ও খেটে খাওয়া নারীর কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে, যার মাধ্যমে প্রতি মাসে আর্থিক সহযোগিতা নিশ্চিত করা হবে। কৃষকদের জন্য থাকবে ‘কৃষি কার্ড’, যার মাধ্যমে সরাসরি বীজ, সার ও কীটনাশক সরবরাহ করা হবে।
ক্ষুদ্র কৃষক ও প্রান্তিক মানুষের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ এবং এনজিও থেকে নেওয়া ক্ষুদ্র ঋণের বোঝা সরকার বহন করবে।
উচ্চমাধ্যমিক পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষার ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষকদের কম্পিউটার প্রদান এবং তরুণদের জন্য ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট গড়া হবে।
গ্রামে গ্রামে ১ লক্ষ ‘হেলথ কেয়ারার’ নিয়োগ এবং ইমাম, মুয়াজ্জিন ও অন্য ধর্মের ধর্মীয় গুরুদের জন্য মাসিক সম্মানীর ব্যবস্থা করা হবে।
​​তারেক রহমান বলেন, আমাদের পরিচয় ধর্ম বা জাত দিয়ে নয়, বরং মেধা ও যোগ্যতা দিয়ে হবে।”তিনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ও আদিবাসী নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি খালেদা জিয়ার স্মৃতিচারণ করে বলেন, বাংলাদেশই উনার প্রথম এবং শেষ ঠিকানা। আমাদেরও লক্ষ্য হওয়া উচিত করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।”
​জনসভা শেষে তিনি মঞ্চে উপস্থিত দিনাজপুরের ধানের শীষের প্রার্থীদের জনগণের হাতে আমানত হিসেবে তুলে দেন এবং আগামী ১২ তারিখ ব্যালট বিপ্লবের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার ডাক দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট