1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করার  ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঈদযাত্রায় প্রস্তুত হচ্ছে ১২৭টি কোচ সৈয়দপুর রেল কারখানায় ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ পার্বতীপুর স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট শুভ উদ্বোধন দিনাজপুর হাবিপ্রবিতে সংঘর্ষ ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার আর্থ-সামাজিক উন্নয়ন ছাড়া সব উন্নয়ন মুখ থুবড়ে পড়বে – খুলনা বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন

বিরামপুর জেলা বাস্তবায়ন ও আধুনিক জনপদ গড়ার অঙ্গীকার: আনোয়ারুল ইসলামের নির্বাচনী ইশতেহার ঘোষণা

মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

​হিলি দিনাজপুর প্রতিনিধি।।
​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতে ইসলামী কতৃর্ক মনোনীত দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া স্কুল এন্ড কলেজে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই ইশতেহার তুলে ধরেন। ইশতেহারে বিরামপুর জেলা বাস্তবায়নসহ এই অঞ্চলের চারটি উপজেলার সার্বিক উন্নয়নে ২৬ দফা প্রতিশ্রুতি ঘোষণা করা হয়।

​জেলা বাস্তবায়ন ও নগর উন্নয়ন

​ইশতেহারে প্রধান অগ্রাধিকার হিসেবে বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলার প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে ‘বিরামপুর জেলা’ বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া ছোট যমুনার পশ্চিম পাশে একটি আধুনিক উপশহর গড়ে তোলা এবং নবাবগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠার মাধ্যমে নাগরিক সুবিধা নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছে।

​যোগাযোগ ও অবকাঠামো

​পরিবহন ব্যবস্থা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঘোড়াঘাট রেল ক্রসিংয়ে ফ্লাইওভার, বিরামপুর রেল স্টেশনে ওভারপাস এবং বিজলী ঘাট রোড থেকে টাটকপুর পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে রোড ডিভাইডার ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নের প্রতিশ্রুতি দিয়েছেন আনোয়ারুল ইসলাম।

​হিলি স্থলবন্দর ও শিল্পায়ন

​দিনাজপুর-৬ আসনের অর্থনৈতিক প্রাণ হিলি স্থলবন্দরকে পূর্ণাঙ্গ অটোমেশন ও ডিজিটালাইজেশন করার কথা বলা হয়েছে। বন্দরে আধুনিক কন্টেইনার টার্মিনাল নির্মাণ এবং জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া চারটি উপজেলায় চারটি বিসিক শিল্পনগরী স্থাপনের মাধ্যমে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পরিকল্পনা ইশতেহারে স্থান পেয়েছে।

​শিক্ষা ও আইটি খাতের আধুনিকায়ন

​শিক্ষার মানোন্নয়নে প্রতিটি উপজেলায় মডেল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং কলেজগুলোতে অনার্সের বিষয় বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া আলিয়া ও কওমি মাদরাসা শিক্ষার আধুনিকায়নসহ তরুণদের জন্য আইটি ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ার বিশেষ সহায়তা কেন্দ্র খোলার কথা বলা হয়েছে।

​কৃষি, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা

​কৃষকদের জন্য সার-বীজের সুলভ মূল্য নিশ্চিতকরণ, হিমাগার নির্মাণ এবং নদী শাসন ব্যবস্থার উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবায় শয্যা সংখ্যা বৃদ্ধি, স্বল্পমূল্যে ডেডিকেটেড মাতৃস্বাস্থ্য কেন্দ্র এবং ইউনিয়ন ভিত্তিক অ্যাম্বুলেন্স সেবা চালুর অঙ্গীকার করা হয়েছে। এছাড়া দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত জনবান্ধব প্রশাসন গড়ার ওপর জোর দেওয়া হয়েছে।

​বিশেষ সুরক্ষা ও অধিকার

​ইশতেহারে সাংবাদিক কল্যাণ ফান্ড গঠন, পরিবহন শ্রমিকদের জন্য নিরাপত্তা ফান্ড, নৃ-গোষ্ঠীদের সংস্কৃতি রক্ষা এবং ধর্মীয় ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

​সংবাদ সম্মেলনে আনোয়ারুল ইসলাম বলেন, দিনাজপুর-৬ আসনের মানুষের মৌলিক অধিকার ও ইনসাফ কায়েম করাই আমার মূল লক্ষ্য। এই ইশতেহার শুধু প্রতিশ্রুতি নয়, এটি এই জনপদকে আধুনিক করার একটি বাস্তবসম্মত রূপরেখা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট